‘বাবার বিরুদ্ধে অন্তর্ঘাত করেছেন’, লতা-আশার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রফি পুত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সঙ্গীত জগতের দুই কিংবদন্তি লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা প্লেব্যাক গায়ক মোহাম্মদ রফির ছেলে শাহিদ রফি। তাঁর অভিযোগ ‘পরশ্রীকাতরতা ও ঈর্ষার কারণেই মোহাম্মদ রফির  কেরিয়ার ধ্বংস করার চেষ্টা করেছিলেন লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে।’ শাহিদ রফির অভিযোগ শোরগোল ফেলে দিয়েছে। যদিও মঙ্গেশকর পরিবারের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

সাংবাদিক ভিকি লালওয়ানিকে দেওয়া সাক্ষা‍ৎকারে শাহিদ রফি বলেছেন, ‘বাবা (মহম্মদ রফি) তার  সমসাময়িক গায়কদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন তবে মঙ্গেশকর বোনদের সঙ্গে তাঁর সেই  সম্পর্ক ছিল না। আসলে লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে ঈর্ষান্বিত ছিলেন যে রফি সাহেব তাদের চেয়ে বেশি জনপ্রিয়। সাধারণ শ্রোতারা মহম্মদ রফিকেই এক নম্বর গায়ক হিসাবে মনে করতেন। সেটা মেনে নিতে পারেননি মঙ্গেশকর বোনেরা। দুই বোনই চেয়েছিলেন, বাকি গায়ক-গায়িকারা তাদের নীচে থাকুন। বাবাকে নয় বছর ঘরে বসে থাকতে হয়েছিল। কোনও সঙ্গীত পরিচালক তাঁকে গাওয়ার সুযোগ দেননি। যে কারণে বাবা হতাশ হয়ে পড়েছিলেন। অথচ সত্তরের দশকে তিনি যে গান গেয়েছিলেন তা একবার শুনুন। তাহলেই বুঝতে পারবেন মহম্মদ রফি কত উঁচু দরের শিল্পী ছিলেন।’লতা ও আশার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে রফি পুত্র আরও বলেছেন, ‘আজ আমি যে কথা আপনাকে বলছি (ভিকি লালওয়ানি), লতাজি মারা যাওয়ার আগেও আমি এই কথাটা বলেছিলাম। লতাজি দাবি করেছিলেন যে তাঁর কেরিয়ার ক্রমশ এগিয়ে চলেছে এবং তিনি তাঁকে (রফিকে) ক্ষমা করতে বলেছিলেন। দুজন লোক বাবার কাছে এসে লতা মঙ্গেশকরকে ক্ষমা করতে বলেছিলেন।’

শাহিদ আরও অভিযোগ করেছেন, ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ যখন রফিকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছিল, তখনও লতা মঙ্গেশকর “হস্তক্ষেপ” করেছিলেন। অশান্তি এড়াতে বাবা ওই সম্মান গ্রহণে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত লতা মঙ্গেশকরের কাছে ওই সম্মান চলে যায়।’ উল্লেখ্য, ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা প্লেব্যাক গায়ক হিসেবে পরিচিত মোহাম্মদ রফি  ১৯৮০ সালের ৩১ জুলাই মাত্র ৫৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র ও সঙ্গীত জগৎ শোকাহত হয়ে পড়ে।

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১