চড় মেরে চশমা ছিনতাই হনুমানের, মান গেল জেলাশাসকের

পরে অবশ্য চশমা ফেরত পান

Share:

নিজস্ব প্রতিনিধি, বৃন্দাবন: এমন বেইজ্জত হতে হবে ভাবতেই পারছেন না বৃন্দাবনের জেলাশাসক নবনীত চাহাল। প্রশাসনিক কাজে তিনি গিয়েছিলেন বৃন্দাবন। কথা বলছিলেন কয়েকজন সঙ্গে। আচমকাই এক হনুমান জেলাশাসকের গালে সপাটে চড় মেরে তাঁর চশমা ছিনতাই করে পালায়। চশমা ফেরত চাইতে জেলাশাসককে রীতিমতো হাত জোড় করতে হয়। অনেক কাকুতি-মিনতির পরে হনুমান অবশ্য তাঁর চশমা ফেরত দিয়েছে। ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই বেইজ্জতের ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার একটি ভিডিয়ো আপলোড করেন ভারতীয় বন বিভাগের কর্মী প্রবীণ কুমার। চশমা ছিনতাই হয়েছে জেলাশাসক নবনীত চাহালের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, নবনীত চাহাল বৃন্দাবনের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলছেন। সঙ্গে রয়েছে পুলিশকর্মী। সেখানে আশেপাশে বেশ কয়েকটি হনুমান ঘোরাঘুরি করছে। আচমকাই তাদের মধ্যে একটি হনুমান জেলাশাসক নবনীত চাহালের গালে চড় মেরে তাঁর চশমা ছিনতাই করে পালায়। ঘটনায় বাকিরা রীতিমতো ঘাবড়ে যান। সমস্যা হল চশমা ফেরত পাওয়া যাবে কী করে।

চশমা ছিনতাইকারী হনুমান কাছেই একটি বাড়ির ছাদে ঘোরাঘুরি করছিল। জেলাশাসক হাতজোড় করে চশমা ফেরত দেওয়ার অনুরোধ জানায়। সেই অনুরোধে অবশ্য সাড়া দিয়ে হনুমান তার চশমা ফেরত দেয়। সোশ্যাল মিডিয়া ওই ঘটনার ভিডিয়ো আপলোড করে ভারতীয় বন বিভাগের ওই কর্মী জানিয়েছে, জেলাশাসকের থেকেও বৃন্দাবনে ক্ষমতাশালী বলে যদি কেউ থাকে, তাহলে সে হনুমান।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ