ইন্দোরে খুন কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা ভোট মিটতেই মধ্যপ্রদেশে খুন হল বিজেপি নেতা। শনিবার গভীর রাতে  বিজেপি যুব মোর্চার নেতা মনু কল্যাণেকে গুলি করে  খুন করল দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে ইন্দোরের এমজি রোড থানার চিমনবাগ এলাকায়। বিজেপি নেতার খুনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

মনু কল্যাণ খুন হয়েছে জানতে পেরেই ঘটনাস্থলে যায় পুলিশ এবং বিজেপি বিধায়ক গোলু শুক্লা-সহ বেশ কয়েকজন কর্মী ও নেতা।  তারা গিয়ে উত্যক্ত জনতাকে শান্ত করে। পুলিশ জানিয়েছেন, ‘শনিবার রাতে বিজেপি নেতা মনু কল্যাণে চিকেন বাগের চৌরাস্তার কাছে দাঁড়িয়ে ছিলেন। সেইসময় অর্জুন ও পীযূষ নামে দুই অভিযুক্ত তাঁর সঙ্গে দেখা করতে আসেন। মনুর সঙ্গে কিছু বিষয় নিয়ে কথাও বলেন তাঁরা। এরপরে  আচমকাই  দুই অভিযুক্ত  বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালায়।‘গুলির আঘাতে জখম হন কল্যাণ। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

উল্লেখ্য, মনু কল্যাণ হলেন বিজেপির প্রবীণ নেতা কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ।  তাঁর মৃত্যুর খবর পেয়েই রবিবার সকালে কৈলাস এবং তাঁর পুত্র আকাশ মনুর বাড়িতে গিয়ে সমবেদনা জানান। ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ।  তবে এখন তাদের খোঁজ পাওয়া যায়নি। অভিযুক্তদের খুঁজতে শুরু হয়েছে তল্লাশি। প্রাথমিকভাবে মনে করা ব্যক্তিগত কোন বিবাদের জেরেই মনুকে হত্যা করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! পিস্তলের ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত ২

বিকেলের জলখাবারের জন্য চটজলদি বানিয়ে ফেলুন বিটরুট কাবাব, রইল সহজ রেসিপি

নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার ৩

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই কাজ খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও