মেয়েকে টপকে ফার্স্ট বয়, আক্রোশে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খুন মায়ের

পরীক্ষায় তাঁর মেয়ের চেয়ে বেশি নম্বর পেয়েছিল। সেই রাগে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠল এক ছাত্রীর মায়ের বিরুদ্ধে।

Share:

কেরালা : স্কুলের পরীক্ষায় তাঁর মেয়ের চেয়ে বেশি নম্বর পেয়েছিল। ফার্স্ট হয়েছিল। সেই রাগে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠল এক ছাত্রীর মায়ের বিরুদ্ধে। কেরলের এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মহিলাকে। পুলিশি জেরায় নিজের দোষ স্বীকার করেছেন ওই মহিলা।

মৃত কিশোরের নাম বালা মনিকন্দন। শনিবার স্কুলের পরে বার্ষিক অনুষ্ঠানের রিহার্সাল করে বাড়ি ফিরেছিল সে। কিন্তু বাড়ি ফিরেই সে ধীরে ধীরে নেতিয়ে পড়তে থাকে। বালার মা তাকে জিজ্ঞাসা করেন, স্কুলে সে কিছু খেয়েছিল কিনা। তখনই বালা জানায়, স্কুলের নিরাপত্তারক্ষী তাকে জুস খেতে দিয়েছিল। তারপরেই বালাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতে লাভ হয়নি,শনিবার রাতেই তার মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমে স্কুলের নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে জানায়, এক মহিলা এসে জুসের বোতল দিয়েছিল। নিরাপত্তারক্ষীকে ওই মহিলা বলেছিল, বালার বাড়ি থেকে এই জুস পাঠানো হয়েছে। এটা যেন তাকে দিয়ে দেওয়া হয়। সেই মতোই বালার হাতে জুস দেওয়া হয়েছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে ওই মহিলা বালারই সহপাঠীর আরুল মেরির মা সাগায়ারানি ভিক্টোরিয়া।

পরিচয় জানতে পেরেই ভিক্টোরিয়াকে আটক করে পুলিশ। জেরায় তিনি জানান, তাঁর মেয়ের থেকে বেশি নম্বর পেয়েছিল বালা। ক্লাসে ফার্স্টও হয়েছিল বালা। নিজের মেয়ের থেকে কেউ এগিয়ে যাবে, সেটা মেনে নিতে পারেননি ভিক্টোরিয়া। সেই জন্যই বালাকে সরিয়ে দেওয়ার ছক কষেন তিনি। পরিকল্পনা মাফিক জুসে বিষ মিশিয়ে স্কুলে নিয়ে যান তিনি। নিরাপত্তারক্ষী মারফত বালাকে সেই জুস খাইয়ে দেন। স্থানীয় পুলিশ আপাতত গোটা ঘটনার তদন্ত করছে। ভিক্টোরিয়া ছাড়াও এই খুনের সঙ্গে আর কেউ জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাত শিশুর

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম কোচবিহার যাবেন শুভেন্দু অধিকারী

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

নিভৃতে কাটানোর নতুন গন্তব্য, পুজোর ছুটিতে ঘুরে আসুন ‘খোয়াবগাঁ’

পোস্ট অফিসের সুপারহিট স্কিম! মাত্র ১১৫ মাসেই টাকা হবে দ্বিগুণ

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার