Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রামলালার প্রতিষ্ঠার ক্ষণেই সন্তানকে জন্ম দিলেন মা

Share:

নিজস্ব প্রতিনিধি : রামমন্দির উদ্বোধনের দিনই নিজের সন্তানকে জন্ম দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন এক মহিলা। সেই ইচ্ছা শেষ পর্যন্ত বাস্তবায়িতও হল। সোমবার রামলালার প্রাণপ্রতিষ্ঠার সময়ই জন্ম হল নবজাতকের।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের একটি হাসপাতালে। থানের বাসিন্দা সামরুদ্ধি বামানে নামে এক মহিলার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল, তিনি তাঁর নবজাতককে জন্ম দেবেন রামমন্দির উদ্বোধনের দিন। কিন্তু সামরুদ্ধির চিকিৎসক চন্দ্রকান্ত বারুরে জানান, অস্ত্রোপচারের দিন ২২ তারিখ নয়। ২৩ জানুয়ারি। কথাটা শুনে নিরাশ হয়ে পড়েন সামরুদ্ধি। চিকিৎসককে অনুরোধ জানান, তিনি ২২ তারিখেই সন্তানকে জন্ম দিতে চান।

কিন্তু কেন তাঁর এই সিদ্ধান্ত। সামরুদ্ধির বিশ্বাস, রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন সন্তানকে জন্ম দিলে নবজাতকের মধ্যে ‘মর্যাদা পুরুষোত্তম’ রামের সমস্ত গুণ পরিলক্ষিত হবে। ৪২ বছর বয়সি মহিলার অনুরোধ মেনে দুপুর সাড়ে ১২টায় থানের একটি হাসপাতালে জন্ম দেওয়া হয় নবজাতককে। উল্লেখ্য, যে সময় নবজাতককে জন্ম দেওয়া হয়, সেইসময়ই অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ১২টা ৫ মিনিট থেকে রামলালার প্রাণপ্রতিষ্ঠার কাজ শুরু হয়। জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর মা ও নবজাতক দুজনেই ভালো আছে। মহিলার চিকিৎসক চন্দ্রকান্ত বারুরে জানান, সামরুদ্ধি আইভিএফ করতে চাননি। তিনি নবজাতককে স্বাভাবিক পদ্ধতিতে জন্ম দিতে চেয়েছিলেন।

৯ বছর পর PSL চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি, বাবর আজমের হাতে ট্রফি তুলে দিলেন নকভি

রিলস বানাতে গিয়ে ট্রেনের সিট ছিঁড়ে ভিডিও শুট! দুই যুবকের কাণ্ড দেখে ফুঁসছে সোশ্যাল মিডিয়া

তেজী ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার, কয়েক মিনিটে লগ্নিকারীদের পকেটে ৪ লক্ষ কোটি

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

বাসস্টপে মহিলার পাশে দাঁড়িয়ে হস্তমৈথুন বৃদ্ধের, ভিডিও ভাইরাল

‘সব কার্ড আমার কাছে’, ইরানের সঙ্গে যুদ্ধের আবহে ছবি পোস্ট করে কোন বার্তা ট্রাম্পের?

হঠাৎই উধাও জিও-র ২০৯ টাকার প্ল্যান! কেন এমন সিদ্ধান্ত?

ট্রাম্পের থেকে দূরত্ব বাড়াচ্ছে তরুণ প্রজন্ম, নেপথ্যে কোন কারণ?

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

Amazon Great Summer Sale শুরু, কোন পণ্যে মিলবে ৬৫% পর্যন্ত ছাড় জানেন?

রাজস্থানের মালিকানা বদল নিয়ে আইনি জটিলতা

১২৮ বছরের অপেক্ষার অবসান, রূপকথার গল্প লিখে সুইস লিগ জিতল এফসি থুন