১০ মাস আগে জামাইয়ের সঙ্গে পালিয়েছিলেন শাশুড়ি, এবার দু’লক্ষ টাকা নিয়ে জামাইবাবুর সঙ্গে উধাও

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী, সন্তান, মেয়ে-জামাইদের নিয়ে সুখে সংসার করার কথা তখন নিজের হবু জামাইকে নিয়েই পালিয়েছিলেন শাশুড়ি। এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছিক প্রতিবেশীরা। গত বছর এই ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় রেশ কাটতে না কাটতেই আলিগড়ের শাশুড়ি আবারও খবরের শিরোনামে এসেছেন। প্রায় দশ মাস ধরে বিহারে স্বামী-স্ত্রী হিসেবে জামাই রাহুলের সাথে থাকার  তাঁকে প্রাক্তন করে এবার, তিনি পালালেন নিজের দিদির বর অর্থাৎ জামাইবাবুর সঙ্গে চম্পট দিয়েছেন। সঙ্গে নিয়ে গিয়েছেন দুই লক্ষ টাকা নগদ এবং গয়না। 

শাশুড়ির এই কাজে হতাশ হয়ে জামাই রাহুল  আলিগড়ে ফিরে আসেন। তিনি তাঁর শাশুড়ির কর্মকাণ্ডের কথা জানিয়েছেন। ঘটনাটির সূত্রপাত ২০২৫ সালের এপ্রিলে। মহিলার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ১৬ এপ্রিল। বাড়িতে রঙ করার কাজ চলছিল, আত্মীয়স্বজনরা আসছিলেন এবং বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছিল। কিন্তু বিয়ের মাত্র ১২ দিন আগে, অকল্পনীয় কিছু  ঘটনা ঘটে। শাশুড়ি তাঁর হবু জামাই রাহুলকে নিয়ে বাড়ি ছেড়ে চলে পাকিয়ে যান  যার সাথে তাঁর মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। অভিযোগ উঠেছিল যে তিনি লক্ষ লক্ষ টাকার গয়না এবং নগদ টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে  গিয়েছেন। জামাইবাবুর সঙ্গে পালানোর পর  পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন প্রায় পাঁচ লক্ষ টাকার গয়না এবং সাড়ে তিন লক্ষ টাকার নগদ  হারিয়ে  গিয়েছে। মেয়েটি   জানায় যে তার মা ঘরে এক টাকাও রাখেননি। 

আরও পড়ুন: মর্মান্তিক! দিল্লির জাতীয় সড়ক ২৪-এ পথ দুর্ঘটনায় মৃত্যু ২ মহিলার

পরিবারের সূত্রে জানা গিয়েছে, মহিলা রাহুলকে একটি স্মার্টফোন দিয়েছিলেন। ধীরে ধীরে তাদের কথোপকথন বাড়তে থাকে। প্রথমে তারা বিয়ের প্রস্তুতি নিয়ে কথা বলত এবং তারপর তাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হত। মহিলার স্বামী জিতেন্দ্র অভিযোগ করেন যে, যখন তিনি বিয়ের প্রস্তুতির জন্য বাড়ি ফিরে আসেন, তখন তিনি দেখতে পান যে তার স্ত্রী এবং রাহুলের মধ্যে ১৫-২০ ঘন্টা ধরে ফোনে কথোপকথন চলছে। প্রথমে, তিনি এটিকে স্বাভাবিক বলে মনে করেছিলেন, কিন্তু পরে তাঁদের আচরণ নিয়ে সন্দেহ হয়। যখন বিষয়টি জনসমক্ষে আসে এবং পুলিশ তৎপর হয়, তখন জানা যায় যে তারা দুজন আলিগড় থেকে কাসগঞ্জ, তারপর বেরেলি এবং তারপর বিহারের মুজাফফরপুরে ঘুরতে গিয়েছিলেন।  তারা সেখানে কয়েকদিন ছিলেন, এমনকি নেপাল সীমান্তে ভ্রমণের পরিকল্পনাও করেছিলেন। রাহুল জানায় যে,  তিনি তার মোবাইল ফোন যখন চালু করেন, তখন তিনি দেখেন  তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ব্যাপক চর্চা শুরু হয়। তারপর, তারা নিজেরাই ফিরে আসার সিদ্ধান্ত নেন। তারা মুজাফফরপুর থেকে উত্তরপ্রদেশের দার্দো থানায় আত্মসমর্পণ করেন। 

থানায় জিজ্ঞাসাবাদের সময় থানায় জিজ্ঞাসাবাদের সময়, শাশুড়ি পারিবারিক নির্যাতনের অভিযোগ  আনেন।  তিনি বলেন, তার স্বামী মদ্যপানের পর তাকে মারধর করতেন, অপমান করতেন এবং প্রায়শই তাকে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন। রাহুলের হবু শাশুড়ি বলেন, রাহুল ফোন করলে মাঝে মাঝে তার মেয়ে কথা বলত।  এর ফলে পরিবারের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে। তার স্বামী তাকে বকাবকি করে বলতেন এই বলে যে, “এখন তোমার রাহুলের সঙ্গে পালিয়ে যাওয়া উচিত।” তিনি পুলিশকে বলেন যে পরিস্থিতি যখন অসহনীয় হয়ে ওঠে, তখন তিনি সেই সময়ে যা সঠিক মনে করেছিলেন তাই করেছিলেন। রাহুল আরও বলেন যে তিনি মহিলাকে আগে থেকেই চিনতেন এবং তাঁর জোড়াজুড়িতেই  হবু  শাশুড়ির সঙ্গে চলে যান কারণ মহিলা  কাঁদতে কাঁদতে বলতেন যে তিনি আর বাঁচতে চান না।  তাই  রাহুক মনে করে ছিলেন তাঁকে একা ছেড়ে দেওয়া অন্যায্য হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর, পুলিশ মহিলাকে রাহুলের  সঙ্গে যেতে দেয়। তারপর এবার সেই তিনি পালালেন নিজের জামাইবাবুর সঙ্গে। 

 

 

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

আন্তর্জাতিক যোগ দিবসে সার্কুলার রেলে বড় রদবদল, বাতিল একাধিক লোকাল ট্রেন

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

জামাইষষ্ঠীতেও দুর্যোগ! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

৩ মাসে অনলাইনে ৩৬,০০০ টাকার খাবার অর্ডার! গুরুগ্রামবাসীর কাণ্ড নিয়ে হইচই নেটপাড়ায়

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে মিলেট ক্যাফে, মাসে ১২ লক্ষ আয় করছেন আহমেদাবাদের তরুণী

ওজন কমাতে কঠোর ডায়েট নয়, ‘মিল প্ল্যান’ এর উপরে জোর দেওয়ার পরামর্শ চিকি‍ৎসকদের