মর্মান্তিক! দিল্লির জাতীয় সড়ক ২৪-এ পথ দুর্ঘটনায় মৃত্যু ২ মহিলার

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে দিল্লির গাজীপুর টোল প্লাজার কাছে জাতীয় সড়ক ২৪-এ একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। রাস্তার ধারে পার্ক করা একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী গাড়ির তীব্র সংঘর্ষ ঘটনাস্থলে দুই মহিলার মৃত্যু হয়। সূত্রের খবর দুর্ঘটনার সময় গাড়িতে দেরাদুন থেকে দিল্লির দিকে যাচ্ছিল।

জানা গিয়েছে, সকাল প্রায় ৭ টা নাগাদ গাজীপুর টোল প্লাজা থেকে কিছুটা দূরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতির গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভিতরে থাকা যাত্রীরা আটকে পড়েন। গাড়িতে মোট পাঁচজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে দু’জন মহিলা গুরুতরভাবে আটকে পড়েন এবং উদ্ধারকাজ শুরুর আগেই তাঁদের মৃত্যু হয়। বাকি তিনজন। তার মধ্যে দুটি শিশু ও গাড়ির চালক রয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, আহতদের অবস্থা আশঙ্কাজনক। 

আরও পড়ুন: ছেলের ভবিষ্যৎ বাঁচাতে ২ কিমি পথ কাঁধে করে পরীক্ষা দিতে নিয়ে গেলেন বাবা

লক্ষ্মী নগর ফায়ার স্টেশনের ফায়ার অফিসার আর এস বাঘেল জানান, সকাল ৭ টা ৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বিশেষ সর্নজামের সাহায্যে গাড়ির ভেতরে আটকে পড়া দুজনকে উদ্ধার করা হয়। তবে তার আগেই স্থানীয় মানুষ ও পুলিশ আহত তিনজনকে হাসপাতালে পাঠিয়ে দেন।

দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক ২৪-এ ব্যাপক যানজট সৃষ্টি হয়। সকালের ব্যস্ত সময়ে রাস্তার উপর ছড়িয়ে থাকা গাড়ির ধ্বংসাবশেষ দ্রুত সরানোর কাজ শুরু করে পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘক্ষণ পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং ট্র্যাকটি কেন ওই স্থানে পার্ক করা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য