রাষ্ট্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে আদালতে পাক গোলায় নিহত সেনার মা

Share:

নিজস্ব প্রতিনিধি: মে মাসে জম্মু ও কাশ্মীরে অপারেশন সিঁদুরের সময় সীমান্তবর্তী গোলাগুলিতে নিহত হন ভারত মাতার অনেক বীর সন্তান। সেই সময়ই কোল খালি হয়েছিল এক মায়ের। এবার আদালতে গেলেন তিনি। বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। তাঁর দাবি নিয়মিত সেনার পরিবারকে সাধারণত যে পূর্ণ মৃত্যু ভাতা এবং পারিবারিক সুরক্ষা দেওয়া হয় তা দেওয়া হচ্ছে না।

২৩ বছর বয়সী এম মুরলী নায়েক ২০২২ সালের নভেম্বর মাসে অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে যোগদান করেন। নাসিকে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। মুরলী সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডের ৮৫১ লাইট রেজিমেন্টের সদস্য ছিলেন। শহিদ হওয়ার পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় নায়েকের শেষকৃত্য সম্পন্ন হয়।

আরও পড়ুন: পাক-ড্রোন হামলায় প্রাণ হারালেন ২৩ বছরের সেনা জওয়ান মুরলি নায়েক

এখন আদালতের শরণাপন্ন হয়েছেন তাঁর বাবা জ্যোতিবাই শ্রীরাম নায়েক। তিনি আইনজীবী সন্দেশ মোরে, হেমন্ত ঘড়িগাঁওকর এবং হিতেন্দ্র গান্ধির মাধ্যমে দাখিল করা রিট পিটিশনে দাবি করেছেন যে অগ্নিপথ প্রকল্প বাতিল করা উচিত। এই প্রকল্প শহিদ হওয়া অগ্নিবীর সেনার পরিবারকে নিয়মিত পেনশন প্রদানের সুবিধা, কল্যাণমূলক অধিকার এবং দীর্ঘমেয়াদী সুরক্ষা থেকে বঞ্চিত করে। তাই এই প্রকল্প সম্পূর্ণভাবে অসাংবিধানিক। সংবিধানের ১৪, ১৫, ২১, ২৩ এবং ৩৯’এ ধারার লঙ্ঘনকারী অগ্নিবীর প্রকল্প। তাই এটিকে বাতিল ঘোষণা করা হোক।

এই আবেদনের মারফত আদালতের কাছে কর্তব্যরত অবস্থায় মৃত সকল অগ্নিবীর সেনার পরিবারের জন্য মরণোত্তর সুবিধা প্রদানের জন্য নির্দেশ চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি পেনশন, গ্র্যাচুইটি, প্রাক্তন সেনার মর্যাদা, স্বাস্থ্যসেবা সংক্রান্ত সুবিধা এবং নিয়মিত সৈনিকদের পরিবারের জন্য অন্যান্য পরিষেবা। আবেদনে এরও উল্লেখ করা হয়েছে যে অগ্নিবীররা একই রকম দায়িত্ব পালন করেন এবং একই রকম ঝুঁকির সম্মুখীন হন। তবুও তাঁদের পরিবার থাকেন দীর্ঘমেয়াদী পেনশন এবং সুবিধা থেকে বঞ্চিত।

প্রসঙ্গত, এটি প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের উপরও নির্ভর করে যে যুদ্ধে নিহত অগ্নিবীরদের পরিবারগুলিকে নিয়মিত সেনাদের মতো একই সুবিধা পেতে হবে।

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি