বড়সড় স্বস্তি মুকেশ আম্বানির, বহাল থাকছে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা

প্রধান বিচারপতি এন ভি রমানার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রিলায়েন্স কর্ণধাকে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বড়সড় স্বস্তি পেলেন দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি তথা রিলায়েন্স কর্ণধার (Reliance Industries chairman) মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাঁর পরিবারকে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা বহাল থাকবে বলে আজ শুক্রবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের প্রধান বিচারপতি এন ভি রমানার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রিলায়েন্স কর্ণধাকে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে।

গত মে মাসে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের সদস্যদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে ত্রিপুরা হাইকোর্টে (Tripura High Court) জনস্বার্থ মামলা (Public Interest Litigation) দায়ের করেন বিকাশ সাহা (Bikash Saha) নামে এক ব্যাক্তি। ওই মামলার পরিপ্রেক্ষিতে কেন মুকেশ আম্বানি ও তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়া হচ্ছে তা জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের (Union Home Ministry officers) তলব করে হাইকোর্ট। বান্ধব শিল্পপতির নিরাপত্তা নিয়ে ত্রিপুরা হাইকোর্টের প্রশ্ন তোলায় ঘাবড়ে গিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র।

জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিনের কাছ থেকে হুমকি পাওয়ার পরেই ২০১৩ সালে রিলায়েন্স কর্ণধার ও তাঁর পরিবারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইউপিএ সরকার। মুকেশ আম্বানিকে জেড ক্যাটাগরির ও তাঁর স্ত্রী নীতা আম্বানিকে (Neeta Ambani) ওয়াই ক্যাটেগরির সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। পরে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরেই রিলায়েন্স কর্ণধারকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও ওই নিরাপত্তার যাবতীয় ব্যয়ভার বহন করছেন আম্বানি।

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার