মোদি সরকারকে ফের বড়সড় ধাক্কা দিচ্ছে মোল্লা ইউনূস, বাতিল হাসিনা জমানার সব চুক্তি!

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ব্যান্ডউইথ ট্রানজিটের প্রস্তাব খারিজের পর মোদি সরকারকে ফের বড়সড় ধাক্কা দেওয়ার পাঁয়তারা কষছে মোল্লা ইউনূস সরকার। এবার রামপাল বিদ্যু‍ৎ কেন্দ্র-সহ শেখ হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া সব চুক্তি বাতিলের পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে যাতে আইনি জটিলতা না তৈরি হয়, তার জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে চুক্তির নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে পরামর্শ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

২০০৯ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পরেই ভারতের সঙ্গে একাধিক চুক্তি করেছিলেন শেক হাসিনা। তার মধ্যে যেমন যৌথ উদ্যোগে রামপাল বিদ্যু‍ৎ কেন্দ্র নির্মাণ রয়েছে, তেমনই বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপ লাইন রয়েছে। এছাড়াও মোংলা বন্দরের পরিকাঠামো উন্নয়ন-সহ আরও বেশ কয়েকটা প্রকল্প রয়েছে। সূত্রের খবর, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তত ২০ টি চুক্তি ও ৬৬ টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গত ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের সঙ্গে সঙ্গেই ওই চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বিএনপি-জামায়াত ইসলামী সহ কট্টর ভারত বিরোধী দলগুলি।

প্রথমে মোল্লা ইউনূস সরকার ওই দাবিকে গুরুত্ব না দিলেও হিন্দু নির্যাতন ও ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে মোদি সরকার সুর চড়ানোয় অবস্থান বদলেছে। দিল্লির উপরে পাল্টা চাপ তৈরি করতে ইতিমধ্যেই চরম ভারত বিরোধী অবস্থান গ্রহণ করেছে। বাংলাদেশের মাটি ব্যবহার করে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ব্যান্ডউইথ লাইন স্থাপনের প্রস্তাব খারিজ করে দিয়েছে। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) ইউরোপীয় দেশগুলির ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা কিংবা পাকিস্তানের কোনও শহরে স্থাপনের জন্য ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের অনুরোধ জানিয়েছেন মোল্লা ইউনূস। আর এবার হাসিনা জমানায় হওয়া ভারতের সঙ্গে সব চুক্তি বাতিলের পথে হাঁটার সিদ্ধান্ত কার্যত নিয়ে ফেলেছে। কিন্তু এই ভাবে দু’দেশের মধ্যে হওয়া চুক্তি বাতিল করা যায় কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের দাবি, ‘যে কোনও চুক্তি পুনর্বিবেচনা করা যায়।’ ভারতের সঙ্গে হওয়া সব চুক্তি নতুন করে পরীক্ষা করে দেখা হবে জানিয়ে তিনি বলেন, ‘ প্রতিটি চুক্তি ও সমঝোতা ‘রিভিজিট’ অর্থাৎ পুনর্বিবেচনা করা হবে। চুক্তি পরীক্ষা করে দেখা হচ্ছে, আমরা কোথায়-কোথায় রিনেগোশিয়েট (নতুন করে সমঝোতা) করতে পারি। বা আমাদের স্বার্থ যেখানে রক্ষিত হয় নাই বলে মনে করছি, তা বাতিল করতে এক সেকেন্ডও ভাবব না।’

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা