একাধিকবার ছুরির আঘাত, বাবার হাতে নৃশংসভাবে খুন মেয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সমাজে নানা ক্ষেত্রে সম্পর্কের অবনতি বারবার আমাদের ভাবিয়ে তুলছে। যেখানে মেয়েরা বাবার সবচেয়ে প্রিয়, স্নেহের এবং আদরের হয় সেখানে  ঘটছে একের পর এক ভয়ংকর ঘটনা। সম্প্রতি এমনই এক হৃদয়বিদারক ঘটনার খবর সামনে এসেছে, যা সকলকে নাড়িয়ে দিয়েছে। হরিয়ানার সোনিপত জেলার গোহানায় যে ঘটনা ঘটেছে তাতে চমকে উঠেছে সকলে।  দেবীনগর কলোনিতে এক বাবা তাঁর ২৩ বছর বয়সী মেয়েকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।  টনায় পুরো এলাকা গভীর  শোকের ছায়া নেমে এসেছে। 

জানা গিয়েছে,  পরিবারটির মধ্যে বেশ কিছুদিন ধরেই  দ্বন্দ্ব চলছিল।  কেউ কল্পনাও করতে পারেনি যে দৈনন্দিন ঝগড়াঝাঁটি একদিন এমন ভয়াবহ রূপ নেবে। ঘটনার দিন, বাবা ও মেয়ের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক হয়, যা ধীরে ধীরে রাগ ও সহিংসতায় রূপ নেয়। রাগের মাথায় বাবা তার মেয়েকে একাধিকবার ছুরিকাঘাত করেন, যার ফলে তার মৃত্যু হয়। ঘটনার পর বাড়িটি নিস্তব্ধ হয়ে যায় এবং চিৎকার শুনে পাড়ার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিজেদের হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।

আরও পড়ুন: ‘রিচার আত্মবিশ্বাসে আমি অনুপ্রাণিত হই,’ শিলিগুড়ির জনসভা থেকে বললেন মোদি

প্রাথমিক তদন্তে জানা  গিয়েছে,  ঘটনাটি একটি পারিবারিক বিবাদের জের ধরে ঘটেছে। এই ঘটনাটি শুধু একটি পরিবারকেই  ভেঙে দেয়নি করেনি, বরং সম্পর্কগুলো কেন এত তিক্ত হয়ে উঠছে সেই প্রশ্ন তুলতে সমাজকেও বাধ্য করেছে। যেখানে বাবাকে যেখানে   তাঁর সন্তানদের রক্ষাকর্তার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, সেখানে সেই  বাবার হাতে মেয়ের মৃত্যু অত্যন্ত একাধিক প্রশ্ন তুলে দিয়েছে।   গোহানা ডিসিপি জিতেন্দ্র গাহলাওয়াত জানিয়েছেন যে, ব্যক্তিগত বিবাদের জেরে দেবীনগরে এক বাবা তার মেয়েকে হত্যা করেছেন। পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

‘বাড়ি যেতে চাই’, আদালতের বাইরে আকুতি পাকিস্তানে ধর্মান্তরিত দুই নাবালিকা হিন্দু বোনের

ভূগর্ভে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান, বাড়ছে উদ্বেগ

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা