Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রথমার প্রতি বেশ টান, সহ্য করতে না পেরে স্বামীকে গলা টিপে খুন করল দ্বিতীয় স্ত্রী

স্বামী প্রথম বউকে বেশি ভালোবাসে, রাগে ঘুমের মধ্যেই স্বামীকে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেললেন দ্বিতীয় স্ত্রী। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের মুজাফফরনগরের তাণ্ডা মাজরা গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চমকপ্রদ ঘটনা! স্বামী প্রথম বউকে বেশি ভালোবাসে, রাগে ঘুমের মধ্যেই স্বামীকে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেললেন দ্বিতীয় স্ত্রী। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের মুজাফফরনগরের তাণ্ডা মাজরা গ্রামে। যদিও পুলিশ ওই মহিলাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। আর জিজ্ঞাসাবাদে পুরো ঘটনাটি পুলিশকে খুলে বলেছেন মহিলা। আর তার কথা শুনেই অবাক হয়ে যান পুলিশ। মহিলাটি জানান যে, তাঁর স্বামী তাঁর যত্ন নিতেন না, তাঁর গ্রামে আরেক স্ত্রী রয়েছেন। তাঁকেই সে বেশি গুরুত্ব দিতেন।

৪০ বছর বয়সী সঞ্জয় কুমার দু’বার বিয়ে করেছেন। সঞ্জয়ের প্রথম স্ত্রী তাঁর পৈতৃক গ্রামে থাকেন। তাঁর দ্বিতীয় স্ত্রী, ৩০ বছর বয়সী কবিতা, সঞ্জয়ের সঙ্গে শহরে থাকেন। সঞ্জয় ২০০০ সালে কবিতাকে বিয়ে করেছিলেন। কিন্তু সঞ্জয়ের প্রথম স্ত্রীর সঙ্গেও তাঁর ভালমতো যোগাযোগ ছিল। তা কিছুতেই মেনে নিতে পারছিলেন না কবিতা। তাই ২৯ আগস্ট রাতে স্বামী সঞ্জয়কে শ্বাসরোধ করে হত্যা করেন কবিতা। পুলিশের সামনে কবিতা তার অপরাধ স্বীকার করেছেন। তিনি পুলিশ কে জানিয়েছেন যে, তাঁর স্বামী তাঁর প্রথম স্ত্রীকে বেশি গুরুত্ব দিতেন এবং তার প্রতি মনোযোগ দিতেন না। তাকে উপেক্ষা করতেন, প্রথম স্ত্রীর সঙ্গে বেশি সময় কাটাতেন। এই উদাসীনতায় হতাশ হয়ে তিনি তার স্বামীকে হত্যা করেন।

সঞ্জয়ের বাবা ভোপাল সিংহ এই ঘটনার বিষয়ে থানায় একটি এফআইআর দায়ের করেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে তার পুত্রবধূ তার ছেলেকে হত্যা করেছে। এর পরে, পুলিশ কবিতাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এই ঘটনায় স্টেশন হাউস অফিসার (এসএইচও) দীনেশ চাঁদ ভাগেল জানিয়েছেন যে, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মহিলা তাঁর অপরাধ স্বীকার করেছেন। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। ঘটনার তদন্ত চলছে।

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল