প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

Share:

নিজস্ব প্রতিনিধি: হায়দরাবাদের পর বেঙ্গালুরুর ল’কলেজের সমাবর্তনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বার কাউন্সিলের চেয়ারম্যান মান্নান মিশ্রকে আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক। গত কয়েকদিন ধরেই ন্যাশনাল ল’স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি (এলএলএসআইইউ)-র চূড়ান্ত বর্ষের পড়ুয়া ও প্রাক্তনীদের একাংশ বিষয়টিকে কেন্দ্র করে তীব্র আপত্তি দেখান। তাঁদের দাবি, প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বার কাউন্সিলের চেয়ারম্যান সমাবর্তনের অনুষ্ঠানে উপস্থিত থাকলে সেটা বয়কট করার ডাক দিয়েছিলেন আইনের পড়ুয়ারা। যাকে কেন্দ্র করে ব্যাপক অসন্তোষ দেখা যায়।

আরও পডুন: ‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

এই বিতর্কের মাঝেই ন্যাশনাল ল’ স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটি তাঁদের ৩৪ তম সমাবর্তন বাতিল করে দিয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর সেই সমাবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু পড়ুয়া ও প্রাক্তনীদের আপত্তির জেরে গোটা অনুষ্ঠানই বাতিল করে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও কেন এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে, সেই বিষয়ে পর্যাপ্ত কারণ উল্লেখ করেনি ন্যাশনাল ল’স্কুল অব ইন্ডিয়া ইউনিভার্সিটির কর্তৃপক্ষ। আজ, বৃহস্পতিবার ২৭ আগস্ট এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাতে উল্লেখ করা হয়েছে, ‘অনিবার্য কারণবশত এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হল। সর্বাত্মক সম্মিলিত প্রচেষ্টা সত্ত্বেও পূর্বপরিকল্পনা অনুযায়ী বার্ষিক সমাবর্তন আয়োজন করা যাচ্ছে না।’ যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবর্তন বাতিল হলেও চূড়ান্ত বর্ষের আইনের পড়ুয়ারা তাঁদের ডিগ্রি পাবেন। আনুষ্ঠানিকভাবে ডিগ্রি গ্রহণের জন্য শিক্ষার্থীদের সশরীরে কোনও সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার প্রয়োজন হবে না। প্রয়োজনে পড়ুয়াদের বাড়িতে ক্যুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাবে ডিগ্রি। এমনটাই জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

৩৫ রানেই অলআউট! শূন্য রানে ফিরলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২