দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারত-পাক যুদ্ধ আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অজিত ডোভালের

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পহেলগাঁও হামলা নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই মঙ্গলবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। গত ৪৮ ঘন্টার মধ্যে এটি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর সঙ্গে ডোভালের বৈঠক।

কয়েকদিন ধরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক করছেন মোদি। গত সপ্তাহে প্রধানমন্ত্রী ডোভাল এবং জেনারেল চৌহানের সঙ্গে দেখা করে সশস্ত্র বাহিনীকে ভারতের সামরিক প্রতিক্রিয়ার পদ্ধতি, লক্ষ্যবস্তু এবং সময় নির্ধারণের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন।

২২শে এপ্রিলের পহেলগাঁও হামলায় নিহত হয়েছিল ২৫ জন পর্যটক ও একজন স্থানীয় কাশ্মীরি। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই ভারতে হওয়া সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা। পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈবার একটি ছায়া সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তান সরকার পহেলগাঁও হামলার সঙ্গে তার দেশের কোনও সংযোগ অস্বীকার করেছে এবং আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে। চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে ইসলামাবাদ বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা করেছিল । কিন্তু তাতে তারা সফল হয়নি।

পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সর্বপ্রকার কূটনৈতিক সম্প্ররক অস্বীকার করেছেন।  তার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত, ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা, পাকিস্তানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা।

সিন্ধু এবং এর দুটি উপনদীর জলে পাকিস্তানের প্রায় ৮০ শতাংশ কৃষিজমি সেচের কাজ হয়। এখন সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকায়, ভারত জলাধারের মাত্রা বৃদ্ধি, নতুন বাঁধ নির্মাণ এবং অতিরিক্ত জলবিদ্যুৎ প্রকল্প তৈরি শুরু করেছে, যার সবকটিই পাকিস্তানে জল সরবরাহ হ্রাস করবে।

পাকিস্তানও ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাতিল করেছে। ভিসা স্থগিত করা, ১৯৭২ সালের সিমলা শান্তি চুক্তির মতো কাজ করেছে তারা। পাশাপাশি হুমকি দিয়েছে যে সিন্ধুর জলবন্টন চুক্তি স্থগিতকে ‘যুদ্ধের পদক্ষেপ’ হিসেবে দেখা হবে। ইতিমধ্যেই উভয় দেশই আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে তাদের নিজ নিজ আকাশসীমাও।

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ