‘‌আমি ইন্টারনেট–ফোন ব্যবহার করি না’‌, কাজ সামলান কেমন করে?‌ ডোভালের ব্যাখ্যায় বিকল্প পথ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এখন ডিজিটালের যুগ। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলার স্বপ্ন ফেরি করেছে। এমনকী নানা ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। যা আগে নগদে করা হতো এখন তা অনলাইনে করা হয়। এআই এসে গিয়েছে। তা নিয়ে তরুণ প্রজন্ম পড়াশোনা করতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়া এখন অত্যন্ত সক্রিয়। স্মার্টফোন এখন সকলের হাতে চলে এসেছে। এই আবহে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিজের সম্পর্কে বিপরীত স্রোতে হাঁটার তথ্য দিয়েছেন। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। কারণ তিনি এই পথে হাঁটেন না।

এদিকে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তরুণ অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে। সেখানেই একটি প্রশ্ন করা হয় তাঁকে। ভারত মণ্ডপে এক প্রশ্নোত্তর পর্বে, প্রাক্তন গোয়েন্দা ও আইন প্রণয়নকারী কর্তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার এড়িয়ে চলেন এটা কি সত্য? জবাবে শনিবার অজিত ডোভাল জানান, তিনি তাঁর দৈনন্দিন কাজে মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন না। এই কথা শোনার পর অনেকেই অবাক হন। তাহলে গোটা দেশ কেমন করে সামলান?‌ সব তথ্য রাখেন কেমন করে?‌ ওঠে প্রশ্ন।

অন্যদিকে এসব প্রশ্ন উঠলেও বিকল্প পথে যে ডোভাল সব তথ্য জোগাড় করেন এবং জেনে নেন সমস্ত খবর সেটা উল্লেখ করেন। তাহলে সেই পথটি কী?‌ এমন প্রশ্ন অবশ্য কেউ করেননি। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেন, ‘‌এটা ঠিক যে আমি ইন্টারনেট ব্যবহার করি না। পারিবারিক কাজ বা অন্য দেশের মানুষের সঙ্গে কথা বলার জন্য ছাড়া আমি ফোনও ব্যবহার করি না, যা প্রয়োজনীয়। আমি আমার কাজ সেভাবেই পরিচালনা করি। যোগাযোগের আরও অনেক মাধ্যম রয়েছে এবং কিছু অতিরিক্ত পদ্ধতির ব্যবস্থা করতে হবে যা মানুষ জানে না।’‌ এই কথায় কৌতূহল আরও বেড়ে যায় সকলের।

এছাড়া অজিত ডোভাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এই পদে তিনি পঞ্চম ব্যক্তি। কেরল ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত ভারতীয় পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্তা, তিনি গোয়েন্দা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ভূমিকায় কয়েক দশক ধরে কাজ করেছেন। ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক এবং ২০১৯ সালের বালাকোট বিমান হামলা–সহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অজিত ডোভাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ডোকলাম অচলাবস্থা ঠেকাতে নেতৃত্ব দেন এবং অভ্যন্তরীণ নিরাপত্তার প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি গঠনেও জড়িত ছিলেন। এমনকী ১৯৯৯ সালে কান্দাহারে আইসি–৮১৪ বিমান অপহরণের সংকটের সময় ডোভাল মূল মধ্যস্থতাকারী ছিলেন।

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা