অক্টোবরেই দেশ জুড়ে SIR শুরু করতে চলেছে নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিহারের পরে এবার দেশের বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভোটার তালিকা নিয়ে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR)চালানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে যাবতীয় প্রস্তুতি ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যদিও প্রমাণপত্র হিসাবে কোন-কোন নথিকে মান্যতা দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে যেহেতু বিহারের ক্ষেত্রে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে স্বীকৃতি দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, তাই বাকি রাজ্যের ক্ষেত্রেও ওই নির্দেশ মেনে চলা হতে পারে।

চলতি বছরের শেষের দিকে বিহারে বিধানসভার ভোট। আর ওই ভোটের আগেই রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় পরিমার্জন বা এসআইআর শুরু করে নির্বাচন কমিশন। আর দেশের ভোট পরিচালনার দায়িত্বে থাকা কমিশনের ওই সিদ্ধান্তের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। ইতিমধ্যেই ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে দায়ের হয়েছে মামলা। সেই মামলাতে অনেকটাই ব্যাকফুটে পড়ে গিয়েছে কমিশন। আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে মান্যতা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।

বিহারের পর পশ্চিমবঙ্গ সহ যে সব রাজ্যে আগামী বছর বিধানসভার ভোট রয়েছে সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা। তবে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে তা ধরে নিয়ে গোটা দেশে্ই এসআইআর চালুর সিদ্ধান্ত নিয়েছে জ্ঞানেশ কুমার আ্যান্ড কোম্পানি। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিহারের বিধানসভা ভোটের আগেই গোটা দেশ জুড়ে এসআইআর শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেক্ষেত্রে উ‍ৎসব মরসুমেই ওই কাজ করা হবে। আগামী ২ অক্টোবর দুর্গাপুজো শেষ হচ্ছে। এর পরে রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো। পুজোর মরসুম মিটে গেলেই দেশ জুড়ে এসআইআর শুরু করছে তারা। ২০০২ সালে পশ্চিমবঙ্গে শেষ এসআইআর হয়েছিল।

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ