সুপ্রিম তোপের পরেই বই থেকে ‘বিচার ব্যবস্থার‌ দুর্নীতি ‘ অধ্যায় সরিয়ে নিল NCERT

Share:

নিজস্ব প্রতিনিধি: অষ্টম শ্রেণির সোশ্যাল সাইন্সের পাঠ্যপুস্তকে বিচার বিভাগ সম্পর্কিত একটি বিতর্কিত অধ্যায় অন্তর্ভুক্ত করেছিল  NCERT। যা নিয়ে  হয়েছে প্রবল বিতর্ক। শীর্ষ আদালতও এই ঘটনার বিরোধীতা করে তোপ দেগেছিল। তার পরেই বই থেকে ‘বিচার ব্যবস্থার‌ দুর্নীতি ‘ অধ্যায় সরিয়ে দিল NCERT। একই সঙ্গে পাঠ্যপুস্তকে এই অধ্যায় যোগ করার জন্য ক্ষমাও চেয়েছে। 

কাউন্সিল ঘোষণা করেছে যে পুরো বইটি প্রত্যাহার করা হয়েছে এবং অধ্যায়টি এখন থেকে আর অন্তর্ভুক্ত করা হবে না। এনসিইআরটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ  জানিয়েছে  যে অষ্টম শ্রেণীর সোশ্যাল সাইন্স  বই ‘এক্সপ্লোরিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড (পার্ট II)’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। অধ্যায় ৪ – আমাদের সমাজে বিচার বিভাগের ভূমিকা সম্পর্কে আপত্তি উত্থাপন করা হয়েছে। এর পরে, NCERT পরিচালক এবং সদস্যরা এই অধ্যায়ের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। পুরো বইটি প্রত্যাহার করা হয়েছে এবং আর পাওয়া যাবে না।” 

আরও পড়ুন: পরকীয়া ডেটিং অ্যাপে ৪০ লক্ষ ভারতীয়, শীর্ষে কোন শহর জানেন?

জেনে নিন গোটা ঘটনা

 NCERT তাদের অষ্টম শ্রেণির সোশ্যাল সাইন্স পাঠ্যপুস্তকে বিচার বিভাগের দুর্নীতির উপর একটি অধ্যায় অন্তর্ভুক্ত করেছিল। এতে ব্যাপক হট্টগোল শুরু হয় এবং NCERT  সেটি প্রত্যাহার করে নেয়। সুপ্রিম কোর্টও এর জন্য NCERT কে তিরস্কার করে। তবে,  এখন আর এই বইটি কেউ খুঁজে পাবেন না, কারণ আদালত NCERT বই নিষিদ্ধ করেছে।  সুপ্রিম কোর্ট বইয়ের এই অধ্যায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে এবং এই বইগুলি সকল  জায়গা থেকে অপসারণের নির্দেশ  দেয়। নির্দেশ দেওয়া হয় যে বইটির হার্ড কপি, সফট কপি এবং ইন্টারনেট সকল উৎস   অপসারণ করতে হবে। আদেশে বলা হয়েছে,  প্রকাশনা, বিতরণ কেন্দ্র এবং স্কুলগুলিতে ইতিমধ্যে বিতরণ করা বইগুলি অবিলম্বে বাজেয়াপ্ত  করতে হবে। এই বিষয় নিয়ে আদালত দুই সপ্তাহের মধ্যে একটি রিপোর্টও  চেয়েছে। 

কাজ বন্ধ রেখে পুরসভার গেটে ধর্না, বেতন চেয়ে সরব সাফাই কর্মীরা

প্রাক্তন সহপাঠীর হাতে ধর্ষিতা বায়ু সেনা আধিকারিকের স্ত্রী, ভয়ঙ্কর ঘটনা নাগপুরে

‘পার্টি অফিস থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় সব মধুচক্র হয়ে গিয়েছে’, বিস্ফোরক দিলীপ ঘোষ

২ কোটি টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে দুনিয়া থেকে সরাল লোভী স্ত্রী

মাছের ভেড়ি দখল ঘিরে মারধর, বাড়িতে ঢুকে হুমকি! ফের কাঠগড়ায় শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা

মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

চিকি‍ৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না কাশির সিরাপ, বড় নির্দেশ কেন্দ্রের

৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগে জড়াল অভিষেকের নাম, FIR দায়ের ববির

NEET পরীক্ষার প্রশ্নফাঁস রুখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম নিষিদ্ধ করল কেন্দ্র

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

মাসে ভাতা পান ১০ হাজার, কাউন্সিলর অনন্যার সন্তোষপুরের প্রাসাদোপম বাড়ি নিয়ে উঠেছে প্রশ্ন

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?