পাটলিপুত্রে গেরুয়া ঝড়, খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পাটলিপুত্রে গেরুয়া ঝড়। বিহারে ফের প্রত্যাবর্তন এনডিএ‘র। বিপুল সংখ্যাগরিষ্ঠতার নিয়ে ফের একবার বিহারে আসতে চলে শাসক এনডিএ-শাসক জোট। অনেক আগেই ম্যাজিক ফিগার পার করে ফেলেছে তারা। বিহারের ময়দানে কার্যত ধরাশায়ী কংগ্রেস। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় প্রত্যাবর্তন মহাজোটের। ইতিমধ্যেই ১৯৬টি আসসন নিজেদের দখলে করে নিয়েছে এনডিএ। জয়ের রেশ পৌঁছেছে দিল্লি পর্যন্ত।  শঙ্খ বাজিয়ে বিহারে উল্লাস করছেন এনডিএ জেডিইউ সমর্থকরা। আরজেডি‘র কমপক্ষে ৪০ টি আসন কমেছে এবারের ভোটে। 

জয় এক প্রকার নিশ্চিত করে ফেলেছে বিহারের শাসক জোট। বড়সড় কোনও অঘটন না ঘটলে এনডিএ-র জয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। বিহারের বিভিন্ন প্রান্তে বাজছে জয়োল্লাস, ফাটছে বাজি। উল্লাসে মেতেছেন তারা। বিজেপি সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা ৬টায় দিল্লিতে দলের সদর দফতর থেকে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিরাট ব্যবধানে জয় প্রায় নিশ্চিত ধরে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন শাসক জোটের নেতারা। জেডিইউয়ের তরফে এক পোস্টে লেখা হয়েছে, ‘নীতীশ কুমার জঙ্গলরাজ, দুর্নীতি, স্বজনপোষণ এবং বিরোধী দলের অহংকারকে বিহারের রাজনীতির বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। এটিই সুশাসনের প্রকৃত প্রভাব, এটাই বিহারের আত্মবিশ্বাস।’ বিহারে জয় প্রায় নিশ্চিত, তাই সাফল্যে মেতেছেন বিজেপি কর্মীরা। দলীয় পতাকা, ঢোল নিয়ে রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করছেন বিজেপির মহিলা সমর্থকেরা। চলছে গেরুয়া আবীরে রেঙে ওঠার খেলা।  

ভোটে জেতার জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন লালুপুত্র তেজস্বী। জানিয়েছেন যদি আরজেডি জয়ী হয় তাহলে বিহারে প্রতিটি বাড়িতে থাকবেন একজন করে সরকারি চাকুরে। প্রতিশ্রুতি দিয়েছিলেন ইন্ডিয়া ব্লক এলে পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য ৫০ লক্ষ টাকার বীমা কভার এবং পেনশন প্রকল্প চালু করা হবে। এছাড়াও রাজ্যের নাপিত, মৃৎশিল্পের ব্যবসায় নিযুক্ত ব্যক্তি এবং কাঠমিস্ত্রিদের ৫ লক্ষ টাকা সুদহীন ঋণ প্রদান করা হবে। কিন্তু এত প্রতিশ্রুতিতেও চিড়ে যে ভেজেনি তা কার্যত ভোটের ফলাফলেই বুঝিয়ে দিয়েছেন বিহারের জনতা। 

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?