সীমান্তের কাছে পড়ে পাক প্রেমিক প্রেমিকার মৃতদেহ, আসল গল্প কী

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রাজস্থানের জয়সলমীর জেলায় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে বালির টিলায় এক যুবক এবং এক কিশোরীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দু’জনকেই পাকিস্তানি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রকাশ ওই যুবক ও কিশোরী একে অপরকে ভালবাসতেন। সম্ভবত ক্ষুধা ও তৃষ্ণার কারণে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু কীভাবে তারা ভারতে পৌঁছেছিল, মৃত্যুর পিছনে কোনও গভীর ষড়যন্ত্র আছে কিনা তা নিয়ে রহস্য রয়ে গিয়েছে।

তথ্য অনুযায়ী, জয়সালমীরের কাছে ভারত-পাকিস্তান সীমান্তে তানোট এবং সাধেওয়ালা এলাকায় আন্তর্জাতিক সীমান্তের ১০ থেকে ১২ কিলোমিটার ভেতরে যুবক ও কিশোরীর দেহ উদ্ধার হয়। সাধেওয়ালা গ্রামের রাখালরা শনিবার সন্ধ্যায় বালির টিলায় তাদের মৃতদেহ দেখতে পান। উভয়েরই মৃত্যু অন্তত চার থেকে পাঁচ দিন আগে হয়েছে বলে মনে করা হচ্ছে। দু’জনের কাছ থেকে পাকিস্তানি মোবাইল সিম এবং পাকিস্তানি পরিচয়পত্র পাওয়া গিয়েছে। দুজনেরই বয়স ২০ বছরের কম বলে মনে করা হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা, ক্ষুধা ও তৃষ্ণায় দুজনের মৃত্যু হয়। দুজনেই সম্ভবত হিন্দু ছিলেন। পাকিস্তানে ক্রমবর্ধমান নৃশংসতায় বিরক্ত হয়ে ভারতে এসেছিলেন। পুলিশ এবং বিএসএফ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। পুলিশ দুটি মৃতদেহও রামগড় মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ পোস্টমর্টেমের পর জানা যাবে। এরা দুজন পাকিস্তান থেকে আগেই এসেছিলেন নাকি এই আসছিলেন তা এখনও জানা যায়নি। আন্তর্জাতিক সীমান্ত এলাকায় পাক সীমান্ত থেকে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের কোনও প্রমাণ বা পায়ের ছাপ পাওয়া যায়নি।

যুবকটির নাম রবি কুমার(১৮), মেয়েটির বয়স ১৫ বছর। ধারণা করা হচ্ছে যে তারা দুজনেই প্রেমিক-প্রেমিকা। পাকিস্তান থেকে পালিয়ে যাওয়ার পর তারা দুজনেই কীভাবে এখানে পৌঁছেছিল তা জানার চেষ্টা চলছে। জোরকদমে তদন্ত চালাচ্ছে বিএসএফ।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6