সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত হল NEET-UG ফলাফল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রকাশিত হল NEET-UG পরীক্ষার ফলাফল । শনিবার অফিশিয়াল ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রেজাল্ট আপলোড করে  ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ৷ শহর এবং পরীক্ষা কেন্দ্র ধরে ধরেই দু ভাবে ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা exams.nta.ac.in/NEET/ এবং neet.ntaonline.in. এই দুই ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এনটিএ-কে নিট ইউজি-র ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে ওয়েবসাইটে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করলেও তাঁদের পরিচয় গোপন রাখার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত৷ আর সেই নির্দেশ মেনে এদিন দুপুর ১২ টার আগে ফলাফল ঘোষণা করল এনটিএ।

উল্লেখ্য, ৫ মে গোটা দেশে হয়ে গিয়েছে NEET-UG পরীক্ষা। হবু ডাক্তারদের ভবিষ্যতের পথ খোলে এই পরীক্ষার মাধ্যমেই। অর্থাৎ NEET পরীক্ষার মাধ্যমেই মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারে পড়ুয়ারা। এবার মোট ২৩.৩৩ লাখ পড়ুয়া সর্বভারতীয় এই পরীক্ষায় বসেছিলেন।  গত ৪ জুন নিট ইউজির রেজাল্ট প্রকাশ করে এনটিএ। কিন্তু তার পরই এই সর্বভারতীয় প্রবেশিকায় কারচুপির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয় দেশ।  সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। পাশাপাশি আদালতের নির্দেশে ১,৫৬৩ জনকে ফের পরীক্ষা নিতে হয়েছিল এনটিএ-কে। এই আবহে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত হল NEET-UG পরীক্ষার ফলাফল ।

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রী অর্জুন সিংহের উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও

চিকেন-মাটন-মাছ নয়, জামাইষষ্ঠীতে বানান গন্ধরাজ ডিমের কোর্মা