চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভুল হলে স্বীকার করুন’, নিট দুর্নীতিকাণ্ডে এনটিএ এবং কেন্দ্রের জবাব তলব সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধিঃ ডাক্তারি প্রবেশিকা অর্থাৎ নিট পরীক্ষা নিয়ে বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার  কেন্দ্র সরকার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নোটিশ দেশের শীর্ষ আদালতের। বর্তমানে নিট পরীক্ষা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে। তাই  আদলতের তরফে জানান হয়েছে যদি সামান্য গাফিলতিও অভিযোগ ওঠে তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে মোকাবিলা করা দরকার।

এদিন বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এস ভি এন ভাট্টির বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ‘ নিট পরীক্ষায় ০.০০১ শতাংশও গাফিলতি হয়ে থাকে তবে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে।ভেবে দেখুন, জালিয়াতি করে যদি কেউ ডাক্তার হন, তিনি সমাজের জন্য অনেক বেশি বিপজ্জনক। ‘ শুধু তাই নয় এনটিএকে এদিন তিরস্কার করে আদালত জানিয়েছে,’ আপনারা গোটা দেশে পরীক্ষা আয়োজন করেছেন। যদি কোন ভুল হয়ে থাকে তাহলে তা স্বীকার করুন।’  এই মর্মে কেন্দ্র এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির জবাবদিহি করেছে সুপ্রিম কোর্ট। আগামী ৮ জুলাই শীর্ষ আদালতে রয়েছে এই মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা প্রথমে মানতে চাইনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আজকের পর্যবেক্ষণে এটা পরিষ্কার যে, পরীক্ষায় অনিয়ম হয়েছে।  এই আবহে কেন্দ্র এবং এনটিএ আদালতে কি জবাব দেয় সেটাই এখন মূল দেখার বিষয়।

উল্লেখ্য,   ৫ মে গোটা দেশে হয়ে গিয়েছে NEET-UG পরীক্ষা। হবু ডাক্তারদের ভবিষ্যতের পথ খোলে এই পরীক্ষার মাধ্যমেই। অর্থাৎ NEET পরীক্ষার মাধ্যমেই মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারে পড়ুয়ারা। যাঁরা উচ্চমাধ্যমিকের পরেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। এই পরীক্ষাই তাঁদের পথ প্রশস্ত করে। কিন্তু বর্তমানে মানুষ কিছু জয় করার লক্ষে সঠিক পথের থেকে বেঠিক পথই বেছে নেয়। কারণ এখন সোশ্যাল মিডিয়ায় যুগ, খুব সহজেই টাকার লোভে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। যাতে কিনা বিপাকে পড়েন অনেক নিরপরাধ পরীক্ষার্থীরাও। বর্তমানে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কাণ্ড নিয়ে  তদন্ত চলেছে সুপ্রিম কোর্টে ।

Published by:

Share Link:

More Releted News:

‘আমাকে ওঁর সঙ্গে বিয়ে দাও, নাহলে…’ BSNL-এর টাওয়ারের চূড়ায় উঠে যা করল নাবালিকা

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ