পেরিয়ে গিয়েছে স্বাধীনতা দিবস, এখনও ইন্ডিয়া গেটে বসেনি নেতাজির সেই মূর্তি

বলেছিলেন, মূর্তি তৈরির কাজ শুরু হয়েছে। ১৫ অগাস্টের মধ্যেই তৈরি হয়ে যাবে। তবে আজও তৈরি হয়নি বীর নায়কের মূর্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিনে বাংলা তথা দেশের গর্ব নেতাজী সুভাষচন্দ্র বসুর (NETAJI SUBHAS CHANDRA BOSE) পূর্ণবয়ব মূর্তি বসে যাওয়ার কথা ছিল ইন্ডিয়া গেটে (INDIA GATE)। অথচ ৭৬ তম স্বাধীনতা দিবসে পেরিয়ে গেলেও বসল না সেই মূর্তি! যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির কটাক্ষ, ‘বিজেপি ও বিজেপি শাসিত কেন্দ্র মানেই দেশপ্রেমের ক্যাপসুল। কিন্তু সেই ক্যাপসুল ভুয়ো’।

ভারতমাতার বীর পুত্রের ১২৫ তম জন্মবার্ষিকীর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, ইন্ডিয়া গেটে বসানো হবে নেতাজির গ্রানাইট মূর্তি। আর তা যতদিন না হচ্ছে, ততদিন থাকবে হলোগ্রাম স্ট্যাচু। গত ২৩ জানুয়ারি সেই হলোগ্রাম স্ট্যাচু উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। তবে সেই মূর্তিও ‘ভ্যানিশ’!

গ্রানাইট মূর্তি তৈরির দায়িত্বে ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারির ডিরেক্টর অদ্বৈত গদানায়ক। তিনি বলেছিলেন, মূর্তি তৈরির কাজ শুরু হয়েছে। ১৫ অগাস্টের মধ্যেই তৈরি হয়ে যাবে। তবে আজও তৈরি হয়নি বীর নায়কের মূর্তি। অথচ পেরিয়েছে ১৫ অগাস্ট।

তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়ের অভিযোগ, নেতাজিকে নিয়েও ধাপ্পাবাজি করছে বিজেপি শাসিত কেন্দ্র। এও নয়া জুমলাবাজি। আনা হয়নি নেতাজি সম্পর্কিত সমস্ত ফাইল প্রকাশ্যে। আন্দামানে নেতাজি দখল করেছিলেন শহীদ ও স্বরাজ দ্বীপ। সেই দ্বীপের নাম বদল করেছে বিজেপি শাসিতকেন্দ্র। আসলে বিজেপি মানে ঝুটা দেশপ্রেমিক। বিজেপি মানে বেনিয়া দল।

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

সাড়ে তিন মাস বাদে বাড়ি ফিরল পোষ্য, মানত পূরণে ৬০ কিমি হেঁটে মন্দিরে মালিক

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

গায়কের পর অভিনেতা, মিউজিক ভিডিওতে অভিনয় করলেন দিলীপ

টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাচার, পিছিয়ে গেল পরীক্ষা, অভিযোগ সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার