সাড়ে তিন মাস বাদে বাড়ি ফিরল পোষ্য, মানত পূরণে ৬০ কিমি হেঁটে মন্দিরে মালিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাড়ে তিন মাস ধরে নিখোঁজ ছিল বাড়ির প্রিয় ল্যাব্রাডর ‘টাইগার’। বহু খোঁজাখুঁজির পরেও তার কোনও সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত ভগবানের কাছে মানত করেছিলেন মালিক। আর সেই মানত পূরণ করতেই পোষ্যকে সঙ্গে নিয়ে ৬০ কিলোমিটার হেঁটে মন্দিরে পৌঁছলেন তিনি। ঘটনাটি গুজরাতের বানাসকাঁঠা জেলার। আবেগঘন এই ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 সূত্রের খবর,বানাসকাঁঠার একটি হোটেলের মালিকের অত্যন্ত আদরের পোষ্য ছিল ল্যাব্রাডর টাইগার। প্রায় সাড়ে তিন মাস আগে আচমকাই হারিয়ে যায় সে। আশপাশের এলাকা, রাস্তা, বাজার  কোথাও খোঁজ বাকি রাখেননি মালিক। পরিচিতদের কাছেও খবর দেওয়া হয়। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও টাইগারের কোনও সন্ধান মেলেনি। ধীরে ধীরে আশার আলো ক্ষীণ হয়ে এলেও বিশ্বাস হারাননি তিনি। অসহায় অবস্থায় অম্বাজি মন্দিরে গিয়ে দেবীর কাছে প্রার্থনা করেন ওই হোটেল মালিক। মানত করেন, প্রিয় সঙ্গী যদি নিরাপদে ফিরে আসে, তা হলে প্রায় ৬০ কিলোমিটার পথ হেঁটে মন্দিরে গিয়ে পুজো দেবেন। সেই প্রার্থনার কয়েক মাস পরেই ঘটে চমকে দেওয়া ঘটনা।

 

View this post on Instagram

 

আরও পড়ুনঃ বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

 সম্প্রতি একটি অটোরিকশা থেকে নেমে মালিকের গলার আওয়াজ চিনতে পারে টাইগার। মুহূর্তের মধ্যে ছুটে গিয়ে জড়িয়ে পড়ে তাঁর কাছে। বহুদিনের বিচ্ছেদের পর সেই পুনর্মিলনের মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি কেউই। পরিবারের সদস্যদের চোখেও নেমে আসে আনন্দাশ্রু। যেন হারিয়ে যাওয়া পরিবারের এক সদস্যই ফিরে এসেছে নিজের ঘরে।এরপর আর এক মুহূর্তও দেরি করেননি মালিক। দেবীর কাছে করা প্রতিশ্রুতি রক্ষা করতে হোটেলের কর্মীদের নিয়ে অম্বাজি মন্দিরের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। সেই যাত্রার অন্যতম সঙ্গী ছিল টাইগারও। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, ঢাক-ঢোল আর গানের তালে আনন্দে নাচতে নাচতে এগিয়ে চলেছেন সকলে। আর মাঝেমধ্যেই মালিকের পাশে হেঁটে চলেছে টাইগার, যেন সেও বুঝতে পেরেছে এই পথ শুধু মানত পূরণের নয়, ফিরে পাওয়ার আনন্দেরও। পোষ্য ও মালিকের এই অটুট বন্ধন, বিশ্বাস আর ভালোবাসার গল্প এখন ছুঁয়ে গিয়েছে অগণিত মানুষের মন।

/

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম