রবিবার বিকেলে প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে ঝড়, জারি হল সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মালাক্কা প্রণালীর কাছে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সেনিয়ের ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। বৃহস্পতিবার বিকেলের মধ্যে তা নিম্নচাপে পরিণত হওয়ার কথা। কিন্তু এর মধ্যেই দক্ষিণ-দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। নিজস্ব গতিতে তা উপকূলের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে মৌসম ভবন। এই নতুন ঘূর্ণিঝড়ের নাম দিটওয়া। আগামী রবিবার স্থলভাগে আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড়ের।

বৃহস্পতিবার সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নতুন ঘূর্ণিঝড় নিয়ে মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সকাল ১১:৩০ নাগাদ ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এটি শ্রীলংকার পোট্টুভিল শহরের কাছে বাট্টিক্যালোয়া থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

চেন্নাই থেকে ঘূর্ণিঝড় এখনও ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে আগামী কয়েক দিনে এই ঘূর্ণিঝড় গ্রামে উত্তর- উত্তর পশ্চিম দিকে এগোবে। ৩০ নভেম্বর উত্তর তামিলনাড়ুর পন্ডিচেরি এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অংশে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, দিটওয়া নামটি রেখেছে ইয়েমেন। নতুন এই ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টি হতে পারে দক্ষিণ ভারতে। বৃহস্পতিবার থেকেই তাই সতর্কতা জারি করা হয়েছে। চেন্নাই তিরুভাল্লুর, নাগপাত্তিনামের মতো শহরে শনিবার পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের গতিবিধির দিকে নজর রেখেছে মৌসম ভবন। আগামী দিনে অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার ভোরে মালাক্কা প্রণালী কাছে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় সেনিয়ার। সংযুক্ত আরব এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল। সেনিয়ার শব্দের অর্থ সিংহ। বুধবার বিকেলে ইন্দোনেশিয়ার উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল। তারপর তা ক্রমে শক্তি হারায়। আবহাওয়াবিদরা এই ঘূর্ণিঝড়কে বিরল বলে আখ্যা দিয়েছিলেন। এর প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টি চলেছে তামিলনাড়ুতেও। 

হারিয়ে যাওয়া স্বাদ ফিরবে পাতে, বানিয়ে নিন খারকোল ডাটা দিয়ে চিংড়ির রসা  

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাত করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে

সদ্যোজাত কন্যাসন্তানকে জলের ড্রামে ডুবিয়ে খুন করলেন মা, মধ্যপ্রদেশে মর্মান্তিক কাণ্ড

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

বাঁচার অদম্য ইচ্ছা, উত্তাল নদীর মাঝে গাছের ডাল আঁকড়ে রুদ্ধশ্বাস লড়াই যুবকের

শুভেন্দুর নিরাপত্তা নিয়ে ফের সরব অর্জুন সিং, বুলেটপ্রুফ গাড়ি ও জ্যামারের দাবি মন্ত্রীর

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরলম, মৃত ৩

‘জঙ্গিদের মূল সহ উপড়ে ফেলব,’ চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের