রাজস্থানের মুখ্যমন্ত্রী বাছাই করতে মঙ্গলে বৈঠকে বিজেপি বিধায়করা

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ছত্তিশগড়, মধ্যপ্রদেশের পরে এবার রাজস্থানের পালা। মরু রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী বেছে নিতে আজ মঙ্গলবার বৈঠকে বসছেন মরু রাজ্যের নব নির্বাচিত বিজেপি বিধায়করা। ওই বৈঠকে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের তরফে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত থাকছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সরোজ পাণ্ডে ও বিনোদ তাওড়ে। সোমবার রাতেই রাজ্যের দলীয় বিধায়কদের ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য বিজেপি শীর্ষ নেতৃত্ব নির্দেশ পাঠিয়েছে।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মরু রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটেছে। ১৯৯টি আসনের মধ্যে ১১৫টি আসনে জিতে কংগ্রেসকে হঠিয়ে রাজ্যে ক্ষমতা দখল করেছে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রীর কুর্সিতে কাকে বসানো হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে কালঘাম ছুটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জেপি নাড্ডাদের। বিজেপি শীর্ষ নেতৃত্ব চেয়েছিলেন জয়পুরের রাজকুমারী দিয়া কুমারী, রাজ্যবর্ধন রাঠোর ও নাথ সম্প্রদায়ের নেতা বাবা বালকনাথের মধ্যে কারও একজনের হাতে রাজ্য শাসনের ভার তুলে দিতে। কিন্তু বেঁকে বসেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঢোলপুরের মহারানি বসুন্ধরা রাজে সিন্ধিয়া।

মুখ্যমন্ত্রীর দৌড় থেকে সরে দাঁড়াতে রাজি হননি তিনি। উল্টে বিজেপি শীর্ষ নেতৃত্বকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ছুড়ে গত কয়েকদিন ধরেই নিজের অনুগামীদের নিয়ে লাগাতার বৈঠক করে চলেছেন তিনি। রাজ্যপাট সামলানোর ভার তাঁর হাতে তুলে না দেওয়া হলে তিনি যে বিদ্রোহ ঘোষণা করতে পারেন, তেমন সম্ভাবনা মাথাচাড়া দিয়ে উঠেছে। কীভাবে ওই বিদ্রোহ সামাল দেওয়া যাবে, তা বুঝে উঠতে পারছেন না বিজেপি শীর্ষ নেতারা। ছত্তিশগড়, মধ্যপ্রদেশে যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের বাদ দিয়ে নতুন মুখকে কুর্সি সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে, মরু রাজ্যেও ওই পথে হাঁটতে চাইছেন মোদি-নাড্ডারা। কিন্তু কাজটা বড্ড কঠিন। বসুন্ধরাকে সামলাতে তাই রাজনাথ সিংহের মতো পোড়খাওয়া এবং প্রবীণ নেতাকে বিধায়কদলের বৈঠকে পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে।

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার