চিরকুটে ‘সরি’, নবজাতককে পথে ফেলে চম্পট বাবা মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নভি মুম্বই: একটি ঝুড়ির মধ্যে থেকে উদ্ধার হল তিন দিনের একটি শিশু। পরিত্যক্ত অবস্থায় নভি মুম্বইয়ে পাওয়া যায় তাঁকে। শিশুটির সঙ্গেই মিলেছে একটি চিরকুট। একটি চিরকুটে সরি লিখে সন্তানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন বাবা-মা। জানিয়েছেন আর্থিক অবস্থার কারণেই তাকে লালন-পালন করতে অক্ষম তাঁরা।

শনিবার নভি মুম্বইয়ের পানভেল এলাকার টাক্কা কলোনির রাস্তার ধারে নীল রঙের ঝুড়ি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঝুড়ির মধ্যে কী আছে দেখতে গিয়ে তো তাঁদের চক্ষু চড়কগাছ। স্থানীয়রা দেখেন ,ঝুড়িতে রয়েছে একটা ফুটফুটে শিশু। বোঝাই যাচ্ছে একেব্বারে সদ্যজাত সে। দেরি না করে স্থানীয়রাই খবর দেন পুলিশে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারাই আপাতত শিশুটিকে নিজেদের কাছে রেখেছেন। তাকে কোনও হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে। ঝুড়িতে ইংরেজিতে লেখা একটি চিরকুটও পাওয়া গিয়েছে। তাতে প্রথমেই সন্তানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন বাবা মা। তাঁরা দাবি করেছেন, আর্থিক অবস্থা ভাল না হওয়ার দরুণ সন্তানের লালন পালন করা সম্ভব নয়।   তাঁরা অনেক ভেবে চিনতে সন্তানকে দূরে সরিয়ের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তাঁদের হাতে আর কোনও বিকল্প ছিল না।

এ পৃথিবীতে শিশুর থেকে সুন্দর আর কিছুই নেই। কথায় বলে যে ফুল, শিশু আর গান ভালবাসে না সে মানুষের পর্যায়েই পড়ে না। যেখানে কত দম্পতি সন্তান চেয়েও সন্তান পান না, সেখানে কিছু মানুষ পেয়েও তা হেলায় হারান। আচমকা তিন দিনের নবজাতকের উদ্ধারের ঘটনায় নভি মুম্বইয়ের এলাকায় পড়িয়ে রয়েছে চাঞ্চল্য।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6