ফক্সকনে বিবাহিত মহিলাদের চাকরি বিতর্ক, কেন্দ্র-তামিলনাডুকে নোটিশ NHRC-র

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি বিবাহিত মহিলাদের চাকরি না দেওয়ার অভিযোগ ওঠে আইফোনের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা ফক্সকনের বিরুদ্ধে। এবার এই ঘটনায় নড়েচড়ে বসল জাতীয় মানবাধিকার কমিশন। সোমবার কেন্দ্রীয় সরকার ও তামিলনাড়ু সরকারকে এই বিষয়ে নোটিশ পাঠাল কমিশন।

জাতীয় মানবাধিকার সংস্থার তরফে দুটি চিঠি পাঠানো হয়েছে। একটি পাঠানো হয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের সচিবকে। অন্য চিঠিটি পাঠানো হয়েছে তামিলনাড়ু সরকারের মুখ্য সচিবকে। পুরো ঘটনাটি বিস্তারিত জানতে চাওয়া হয়েছে মানবাধিকার কমিশনের তরফে। এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই প্রসঙ্গে কমিশনের তরফে জানানো হয়েছে, বিবাহিত মহিলাদের চাকরি না দেওয়ার বিষয়টি যদি সত্যি হয়, তাহলে তা খুবই গুরুতর অভিযোগ। এই ধরনের ঘটনা আসলে মানবাধিকার ভঙ্গের সামিল। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তামিলনাড়ু সরকারের কাছেও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়।

কিছুদিন আগেই বিবাহিত দুই মহিলাকে তামিলনাড়ুতে ফক্সকনের কারখানায় চাকরি না দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। কারখানার গেট থেকে তাঁদের পত্রপাট বিদায় দিয়ে দিয়েছিলেন নিরাপত্তারক্ষী। এই ঘটনা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এরপরই বিতর্কের মুখে পড়ে ফক্সকন কর্তৃপক্ষ। এই ঘটনায় ফক্সকনের তরফে জানানো হয়েছিল, ২০২২ সালে এই ধরনের ঘটেছিল। কিন্তু তারপরে বিষয়টি শুধরে নিয়েছেন তাঁরা। কিন্তু এই তথ্য যে সত্য নয়, তাও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ২০২৩ ও ২০২৪ সালেও বিবাহিত মহিলাদের চাকরি না নেওয়ার ঘটনা ঘটেছে। দেশের আইন অনুসারে, বিবাহিত মহিলাদের চাকরিতে না নেওয়ার কোনও নিয়ম নেই। ফলে গোটা ঘটনায় অস্বস্তিতে ফক্সকন কর্তৃপক্ষ।

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের