ট্রেন আসার একটু আগেই রাজস্থানে রেললাইনে বিস্ফোরণ, নাশকতার গন্ধে তদন্তে এনআইএ

রবিবার রাতে উদয়পুরে রেললাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় রেললাইনের একাংশ। ঘটনায় রাজস্থান পুলিশের পাশাপাশি তদন্তে নামল এনআইএ ।

Share:

নিজস্ব প্রতিনিধি : রবিবার রাতে উদয়পুরে রেললাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় রেললাইনের একাংশ। ঘটনায় রাজস্থান পুলিশের পাশাপাশি তদন্তে নামল এনআইএ । জানা গিয়েছে, স্থানীয়রাই বিস্ফোরণের খবর দিয়েছিল রেলকে। কিছুক্ষণ পরেই ওই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল আসারওয়া-উদয়পুর এক্সপ্রেসের। কপাল ভালো যে, তার আগেই ঘটে যায় বিস্ফোরণ। এরপরেই উদয়পুর-আমেদাবাদ রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এই নয়া ব্রডগেজ লাইনটি কিছুদিন আগে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।

রাজস্থান পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে উদয়পুর থেকে ৩৫ কিলোমিটার দূরে ওধা ব্রিজের উপরে ওই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেললাইনে থেকে বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। একটু পরেই ওই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল আসারওয়া-উদয়পুর এক্সপ্রেসের। সেই সময় বিস্ফোরণ ঘটলে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকত। ঘটনার পরেই ট্রেন চলচাল বন্ধ হয় যায় ওই রুটে। তদন্তে নামে পুলিশ। বিস্ফোরণের গুরুত্ব বুঝে পরে তদন্তের দায়িত্ব দেওয়া এনআইকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খনিতে ব্যবহৃত ‘সুপারপাওয়ার ৯০’ ব্যবহার করা হয়েছিল এই বিস্ফোরণে। স্থানীয়রা জানান, রবিবার রাতে বিকট শব্দ পান। তাঁরাই রেলের নিরাপত্তারক্ষীদের ঘটনার কথা জানান। খবর পেয়ে সেখানে পৌঁছায় ফরেন্সিক ও সন্ত্রাসদমন স্কোয়াডের সদস্যরা। একযোগে তদন্ত শুরু করে এটিএস, এনআইএ ও আরপিএফ । উদয়পুরে বিস্ফোরণে নাশকতার ছক উড়িয়ে দিচ্ছে না এনআইএ ও অন্য তদন্তকারীরা। তাঁদের বক্তব্য, রীতিমতো আঁটঘাঁট বেঁধে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সময়ের হেরফেরে আগে ঘটে যায় বিস্ফোরণ।

ঘটনার কথা জানা মাত্র দ্রুত তদন্তের নির্দেশ দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট । যদিও নিরাপত্তায় রাজস্থান সরকারের গাফিলতির অভিযোগ এনে বিস্ফোরণের জন্য মুখ্যমন্ত্রী গেহলটকে দুষছে বিজেপি । উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এই নতুন ব্রডগেজ রেললাইনের উদ্বোধন করেন। তারপরই রবিবার রাতে বিস্ফোরণ।

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর