৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

: অনেক বাধা কাটিয়ে অবশেষে ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে তামিল মুখ্যমন্ত্রী, সুপারস্টার থালাপথি বিজয়ের 'জন নয়গান'।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক বাধা কাটিয়ে অবশেষে ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে তামিল মুখ্যমন্ত্রী, সুপারস্টার থালাপথি বিজয়ের ‘জন নয়গান’। আর বিশ্বব্যাপী ছবিটি মুক্তি পাচ্ছে ২৪ জুলাই। আর মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে ঝড় উঠেছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ‘জন নয়গান’-এর ৭ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অর্থাৎ মুক্তির আগেই ছবির ২৩.১৬ কোটি টাকা আয় করে ফেলেছে।

ছবিটির জন্যে প্রায় ৭ মাস অপেক্ষা করতে হল ভক্তদের। যদিও মাঝে ছবির পাইরেটেড ভিডিও ফাঁস হয়ে গিয়েছিল। যা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। অবশেষে সব বিতর্ক পেরিয়ে মুক্তি পাচ্ছে থালাপথি বিজয়ের শেষ ছবি। জানুয়ারিতে ছবির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর জটিলতার কারণে ছবির মুক্তি বিলম্ব হয়। ছবির কাহিনী, সংলাপে আপত্তি তুলে মুক্তির কয়েকদিন আগেই ছবিটির আরও একবার পর্যবেক্ষণের নির্দেশ দেয় সেন্সর কর্মকর্তারা। কিন্তু তা করতে গিয়ে প্রচুর আর্থিক ক্ষতি হয় ছবির নির্মাতাদের। সেন্সর বোর্ডের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রথমে নিম্ন আদালত, হাইকোর্ট এবং শেষে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন নির্মাতারা। শেষমেষ সুপ্রিম কোর্টের নির্দেশে ছবি মুক্তি পাচ্ছে। সেন্সরের সঙ্গে সঙ্ঘাত মিটেছে ছবির নির্মাতাদের। প্রায় ১২০ টি দৃশ্যে কাটছাঁটের পর এই মাসের শুরুতে ছবিটিকে ‘এ’ শংসাপত্র দিয়েছে সেন্সর বোর্ড (CBFC)। মুখ্যমন্ত্রী হওয়ার আগেই এটি তাঁর শেষ ছবি বলে ঘোষণা করেছিলেন বিজয়। তাই এই ছবির জন্যে অধীর অপেক্ষায় ভক্তরা। আর সেই প্রমাণ মিলছে ছবির অগ্রিম বুকিংয়ে। 

নর্ম্যাল এবং মাল্টিপ্লেক্স দুই মাধ্যমেই ব্যাপক বুকিং হচ্ছে। ছবিটি মুলত তামিল চলচ্চিত্র হলেও এটি হিন্দি এবং তেলুগু ভাষায় ডাব করে মুক্তি পাবে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত তামিল সংস্করণে ৭.৪ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অন্যদিকে, তেলুগু এবং হিন্দি সংস্করণে যথাক্রমে ১৩ হাজার এবং ২ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। এখন প্রশ্ন, বিজয় কী নিজেই নিজের রেকর্ড ভাঙবে? কারণ বিজয়ের এখনও পর্যন্ত সবচেয়ে বড় ওপেনিং হল ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘লিও’। এই সিনেমায় প্রধান চরিত্রে তৃষাও অভিনয় করেছিলেন। এটি মুক্তির দিনেই প্রায় ৬৪.৮০ কোটি টাকা আয় করেছিল। তবে সবকিছু নির্ভর করছে ঘটনাস্থলে করা বুকিংয়ের ওপরে। আসলে তামিল ইন্ডাস্ট্রির অন্যতম সেরা তারকা থালাপথি বিজয়। তাঁর যে কোনও মুক্তির আগে থেকেই ভক্তরা নানা প্রস্তুতি নিয়ে থাকে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাঁর রাজনৈতিক দল তামিলনাড়ুর সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। তাই এই ছবির উপরে দর্শকদের আলাদা আগ্রহ জন্মেছে। 

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?