শেয়ার বাজারে ধস, ৬৫ হাজারের ঘরে নেমে গেল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি: অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলা শেয়ারবাজার আচমকাই ইউ টার্ন নিল। বুধবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই ব্যাপক ধস নামে। বেলা বারোটা পর্যন্ত আগের দিনের চেয়ে ৬৮৯ সূচক খুঁইয়েছে সেনসেক্স। যার ফলে ৬৬ হাজারের ঘর থেকে এক ধাক্কায় নেমে ৬৫ হাজারের ঘরে পৌঁছেছে। সেনসেক্সের পাশাপাশি নিফটিও ব্যাপক পতনের মুখে পড়েছে। ১৯৯.৪৫ সূচক খুঁইয়ে ১৯ হাজার ৫৩৪ সূচকে দাঁড়িয়েছে। আর শেয়ারবাজারের আচমকা ধসে দিশেহারা বিনিয়োগকারীরা।

মঙ্গলবার দিনভর উত্থান-পতনের পরে বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৬৬ হাজার ৪৫৯ দশমিক ৩১ সূচকে। আর নিফটির পয়েন্ট ছিল ১৯,৭৩৩.৫৫। এদিন সকালে বাজার খুলতে না খুলতেই হুড়মুড়িয়ে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। এক সময়ে ৭০০ পয়েন্ট খোয়ায় সেনসেক্স। ফলে বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়ে লোকসান এড়াতে বিভিন্ন সংস্থার শেয়ার বিক্রি করতে শুরু করে দেন।

ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, মেটাল, এফএমসিজি, অটো, তথ্য-প্রযুক্তি, ওষুধ এবং আবাসন নির্মাণ ক্ষেত্রের সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার শেয়ার দর লাল জোনে পৌঁছে গিয়েছে। সংস্থার কর্ণধার পবন মুঞ্জালের বাড়িতে ইডির হানার খবর ছড়িয়ে পড়ার পরেই সোমবার হিরো মোটেরকর্পের শেয়ারদরে ব্যাপক পতন লক্ষ্য করা গিয়েছিল। এদিনও ইতিমধ্যে প্রায় আড়াই শতাংশ দর কমেছে। হিরো মোটর কর্পের পাশাপাশি টাটা স্টিলের শেয়ারও মুখ থুবড়ে পড়েছে। ওই সংস্থার শেয়ার দরও আড়াই শতাংশের বেশি কমেছে।

সংসদ চত্বরে চাঁদা চুরির নাটক! বড় বিপাকে পড়লেন রাহুলরা

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?