বাজেটে তিনটি অর্থনৈতিক রেল করিডর তৈরির প্রস্তাব নির্মলার

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার প্রস্তাবিত অন্তর্বর্তী বাজেটে তিনটি অর্থনৈতিক রেলওয়ে করিডর তৈরির প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একইসঙ্গে ৪০ হাজার রেলের সাধারণ মানের বগিকে বন্দে ভারতের জন্য তৈরি করার কথা জানালেন তিনি।

এদিন বাজেট প্রস্তাব রাখতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, তিনটি প্রধান অর্থনৈতিক রেলওয়ে করিডর তৈরি করা হবে। একটি হল এনার্জি, মিনারাল ও সিমেন্ট করিডর, বন্দর সংযুক্তিকরণ করিডর ও হাই-ট্রাফিক ডেনসিটি করিডর। প্রধানমন্ত্রী গতি শক্তির আওতায় এই তিনটি প্রকল্প আনা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এই তিনটি অর্থনৈতিক করিডর চালু হলে দেশের জাতীয় উৎপাদনশীলতার হার বৃদ্ধি পাবে।

এদিন প্রস্তাবিত বাজেট পেশ করতে গিয়ে দেশে বন্দে ভারত তৈরির সংখ্যা বাড়ানোর ইঙ্গিতও দেন নির্মলা সীতারমন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বন্দে ভারত ট্রেনের সূচনা হয়। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, দেশে ৪০ হাজার সাধারণ মানের বগিকে বন্দে ভারত ট্রেনের জন্য তৈরি করা হবে। সাধারণ বগিকে বন্দে ভারতের জন্য তৈরি করা হলে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত হবে। যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতেও সুবিধা হবে। একইসঙ্গে এদিন কেন্দ্রের তরফে দেশের বিভিন্ন বড় শহরে মেট্রো ও নমো ভারত পরিষেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

বাইপাসের পর লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’-তে হানা খাদ্য সুরক্ষা দফতরের, একাধিক অনিয়মের অভিযোগ

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের