বিনা লড়াইয়ে বিজেপির সভাপতি হিসাবে নির্বাচিত নীতিন নবীন, মঙ্গলেই দায়িত্ব নেবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রত্যাশামতোই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হলেন নীতীন নবীন। সোমবার (১৯ জানুয়ারি) সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। নীতীন নবীন ছাড়া আর কেউই মনোনয়ন জমা দেননি। ফলে বিনা লড়াইয়েই বিজেপির দ্বাদশতম সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। আগামিকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটা নাগাদ বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানেই আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরের প্রধান সেনাপতি হিসাবে অভিষেক ঘটবে নীতীনের। অনুষ্ঠানে হাজির থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

গত ২০২৪ সালের জানুয়ারিতেই বিজেপি সভাপতি হিসাবে মেয়াদ শেষ হয়ে গিয়েছিল জে পি নাড্ডার। তবে বিকল্প হিসাবে কাউকে না পাওয়ায় দফায় দফায় তাঁর মেয়াদ বাড়ানো হয়। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি বিজেপির সভাপতির দাথিত্ব সামলানো খানিকটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল নাড্ডার কাছে। ফলে গত ডিসেম্বরেই বিজেপির কার্যকরী সভাপতির দায়িত্ব ন্যস্ত করা হয় বিহারের তরুণ নেতা নীতীন নবীনের কাঁধে।

বিজেপির সাংগঠনিক নির্বাচনের দায়িত্বে থাকা (রিটার্নিং অফিসার) কে লক্ষ্মণ জানিয়েছেন, ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩০টির সভাপতি নির্বাচন চূড়ান্ত হয়েছে। এদিন দলের সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচনের জন্য দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হয়েছিল। মোট ৩৭ সেট মনোনয়নপত্র জমা পড়েছে এবং সবগুলিই নীতীন নবীনের পক্ষে। জমা পড়া মনোনয়নপত্র ঝাড়াই বাছাই শেষে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি হিসাবে নীতীন নবীনকে নির্বাচিত হিসাবে ঘোষণা করা হয়েছে।’

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিজেপির ৪৫ বছর পূর্ণ হওয়ার বছরে ৪৫ বছরের নীতীনকে সভাপতি বা প্রধান সেনাপতি হিসাবে বেছে নেওয়া অত্যন্ত অর্থবহী। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তরুণ প্রজন্মের হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। সভাপতি হওয়ার পরেই অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হবে নীতীনকে। পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাডু সহ পাঁচ রাজ্যের বিধাসভা ভোট সামনে। তার মধ্যে পশ্চিমবঙ্গ দখল করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের কাছে প্রধান লক্ষ্য। পাঁচ বছর আগে ২০২১ সালে কোমর কষে ঝাঁপিয়েও নবান্ন দখল অধরা থেকে গিয়েছিল জেপি নাড্ডাদের কাছে। নীতীন নবীন সেই অধরা স্বপ্ন পূরণ করতে পারেন কিনা, তাই দেখার।

গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের