বিহারের ছাপরায় বিষমদে ১৭ জনের মৃত্যু, বিধানসভায় মেজাজ হারালেন নীতীশ

২০১৬ সালে বিহারে মদ বিক্রি ও মদ্যপান নিষিদ্ধ করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: রাজ্যে নিষিদ্ধ মদ। অথচ সারণ জেলার ছাপরার বিষমদ খেয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। আর ওই মৃত্যু নিয়ে আজ বিধবার বিধানসভায় সরব হয়েছিলেন বিজেপি বিধায়করা। মহাজোট সরকারের ইস্তফার দাবিতে সরব হন তাঁরা। আর তাতেই মেজাজ হারালেন ঠাণ্ডা মাথার রাজনীতিবিদ হিসেবে পরিচিত নীতীশ কুমার। হল্লাকারী বিজেপি বিধায়কদের উদ্দেশে তিনি বলেই ফেলেন, ‘আপনারা মদ্যপের মতো আচরণ করছেন। আপনারা মদ্যপ হয়ে গিয়েছেন।’ মুখ্যমন্ত্রীর মুখে এমন কথা শুনে কিছুটা হতচকিত হয়ে পড়েন বিজেপি বিধায়করা।

২০১৬ সালে বিহারে মদ বিক্রি ও মদ্যপান নিষিদ্ধ করা হয়। কিন্তু তা সত্বেও চোলাই মদের ব্যবসা বেশ রমরমিয়ে চলছে। চলতি বছরের অগস্টে সারন জেলায় বিষ মদ খেয়ে পাঁচজন প্রাণ হারিয়েছিলেন। মদমুক্ত রাজ্যে কীভাবে বিষমদে মৃত্যু হল, তা নিয়ে তোলপাড় হয় পাটলিপুত্র। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই জেলার ছাপরায় বিষমদ খেয়ে ১৭ জনের মৃত্যুর ঘটনায় যথেষ্টই অস্বস্তিতে সুশাসনবাবু নীতীশ কুমার।

এদিন বিধানসভায় বিষ মদে ১৭ জনের মৃত্যু নিয়ে সরব হন বিজেপি বিধায়করা। মর্মান্তিক ঘটনার জন্য মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবিতে সোচ্চার হন তাঁরা। আর তাতেই মেজাজ হারান নীতীশ কুমার। বিজেপি বিধায়কদের উদ্দেশে তিনি সুর চড়িয়ে বলেন, ‘কী হয়েছে? শান্ত থাকুন। আপনারা মদ্যপ হয়ে গিয়েছেন।‘ এখানেই থামেননি তিনি। আরও বলতে থাকেন, ‘এদের সভা থেকে বের করে দেওয়া হোক। এরা সভায় থাকার যোগ্য নয়।’

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

সিকিমের উদ্ধারকাজে সরকারি বিমান পাঠানোর নির্দেশ শুভেন্দুর

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র