২৪ অগস্ট বিধানসভায় নীতীশের শক্তি পরীক্ষা

ইতিমধ্যেই শাসক শিবিরের পক্ষ থেকে পাঁচ বিধায়ক বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিজেপির (Bjp) সঙ্গ ত্যাগ করে আরজেডি (Rjd)-কংগ্রেস (Congress)-বামের (Left) সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়া নীতীশ কুমার (Nitish Kumar) আগামী ২৪ অগস্ট বিধানসভায় নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন। আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সচিবালয় (CMO) সূত্রে এ খবর জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশের (Nitish Kumar)  পিছনে ১৬৪ বিধায়কের সমর্থন রয়েছে। তা সত্বেও কেন তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য এতদিন সময় নিচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

এর পিছনেও রয়েছে পাটলিপুত্রের বর্তমান অধীশ্বরের কৌশল। বিধানসভার বর্তমান অধ্যক্ষ (Bihar Assembly Speaker) বিজয় কুমার সিনহা (Vijay Kumar Sinha) কট্টর নীতীশ হিসেবেই পরিচিত। বেনজিরভাবেই একাধিকবার অধিবেশন কক্ষেই নিজেদের মধ্যে বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন দুজনে। নীতীশের অভিযোগ, এক্তিয়ার ভেঙে একাধিকবার মুখ্যমন্ত্রীর অধিকারেই হস্তক্ষেপ করেছেন অধ্যক্ষ। তাই বর্তমান অধ্যক্ষের নেতৃত্বে বিধানসভার আর কোনও অধিবেশন চলুক তা চান না নীতীশ। ইতিমধ্যেই শাসক শিবিরের পক্ষ থেকে পাঁচ বিধায়ক বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। নিয়মানুযায়ী, নোটিশ জমা দেওয়ার ১৪ দিন বাদে ওই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। অর্থা‍ৎ আগামী ২৪ অগস্ট অধ্যক্ষ বিজয় সিনহার বিরুদ্ধে আনা অনাস্থা নিয়ে আলোচনা হওয়ার কথা।  

জেডিইউ সূত্রে জানা গিয়েছে, ওই দিন প্রথমে বিধানসভায় অধ্যক্ষের বিরুদ্ধে প্রথমে অনাস্থা প্রস্তাব পেশ করে তাঁকে সরানো হবে। তার পরে নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন নীতীশ। যদিও বিজেপির এক নেতা জানিয়েছেন, অনাস্থা নিয়ে আলোচনার আগেই অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেবেন বিজয় সিনহা। কেননা, তিনি সংখ্যাগরিষ্ঠ বিধায়কের ভোটে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন তাঁর পিছনে নেই। তাই সসম্মানে তিনি সরে আসবেন।

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর