মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া। রাজ্য সরকারের দুর্গাপুজো সংক্রান্ত আর্থিক অনুদান ফিরিয়ে দিতে বা না নেওয়ার কথা একে একে ঘোষণা করছে কলকাতার বড় বড় পুজো কমিটিগুলি। গতকাল, সোমবার মিলন মেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর্জি জানিয়েছিলেন, ‘এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। তবে এটা অপশনাল রাখলাম। আগে যে পুজো কমিটি টাকা নিত না, তাদের সরকার বিরোধী বলে দেওয়া হত। কিন্তু আমাদের সরকার কিছু চাপিয়ে দিচ্ছে না। একটা আবেদন রাখছি। সিদ্ধান্ত আপনাদের। বড়ো পুজোগুলি, যাদের এই টাকা না হলেও চলে, তারা সম্ভব হলে এই সাহায্য নেবেন না। কিন্তু যাঁরা এই টাকা না থাকলে পুজো করতেই পারবেন না, তাদের সরকার অবশ্যই সাহায্য করবে। এবারের দুর্গাপুজো অত্যন্ত পবিত্রতার সঙ্গে, সনাতন সংস্কৃতি এবং বাঙালির ঐতিহ্য একসঙ্গে নিয়ে পালন করব। প্যান্ডেলের থিম এমন কিছু করবেন না, যাতে ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য আঘাতপ্রাপ্ত হয়।’

আরও পডুন: হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই দেখা যায় কলকাতার বহু নামি-দামী ক্লাব এগিয়ে এসে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা ১ লক্ষ টাকা আর্থিক অনুদান ফিরিয়ে দিচ্ছেন। শুরুটা করেন বিজেপি বিধায়ক তথা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা সজল ঘোষ। তিনি গতকাল, সোমবারই জানান, পূর্বতন সরকারের আমলেও আর্থিক অনুদান নিতাম না, এখনও নেব ন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনও করেন তিনি। তারপরেই আর্থিক অনুদান না নেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানায় টালা প্রত্যয় পুজো কমিটি। সেই পথে হাঁটতে দেখা গিয়েছে সন্তোষপুর লেকপল্লি, ফুলবাগান সার্বজনীনকে। কসবার রাজডাঙা নব উদয় সঙ্ঘের তরফে ঘোষণা করা হয়েছে, পুজোর আর্থিক অনুদান তাঁরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবেন। চলতি বছর থেকে দক্ষিণ কলকাতার এই পুজো কমিটির উদ্যোক্তা হয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। তিনিই গতকাল, সোমবার রাতে এমনটা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়। এই তালিকায় কলকাতায় আরও বড় বড় পুজো কমিটির নাম রয়েছে। আগামীদিনে তারাও এগিয়ে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কালিম্পং-য়ে খারাপ আবহাওয়ার জের, আকাশেই চক্কর কাটছে মুখ্যমন্ত্রীর কপ্টার

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

স্বাদের পাশাপাশি মিলবে উপকারিতা, বাড়িতে বানান বেগুন-বিটরুটের মুচমুচে চিপস

পেঁয়াজে কালো দাগ থাকলে ফেলে দেবেন নাকি খেতে পারবেন? জেনে নিন জরুরি তথ্য

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি