‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা ছবি শুধু পর্দায় গল্প বলে না, কখনও কখনও অভিনেত্রীর জীবনে সেটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। বলিউডে বিপাশা বসুর কেরিয়ারে তেমনই এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে ‘জিসম’। সাহসী বিষয়বস্তু এবং অন্তরঙ্গ দৃশ্যের কারণে মুক্তির আগেই ছবিটিকে ঘিরে তৈরি হয়েছিল নানা বিতর্ক। এমনকি বিপাশাকে নাকি সতর্কও করা হয়েছিল, এই ছবি তাঁর কেরিয়ার শেষ করে দিতে পারে! একসময় বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন বিপাশা বসু। ‘রাজ’, ‘আজনাবি’-র মতো সফল ছবির পর মহেশ ভাটের ‘জিসম’-এ অভিনয় করে সম্পূর্ণ অন্য অবতারে দর্শকদের সামনে হাজির হন তিনি। ছবিতে সোনিয়া চরিত্রে বিপাশার অভিনয়ের পাশাপাশি তাঁর সাহসী উপস্থিতিও ব্যাপক চর্চার জন্ম দিয়েছিল।

সম্প্রতি ‘Elle’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের কথা স্মরণ করেছেন অভিনেত্রী। বিপাশা জানান, ছবিতে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার আগে ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে সাবধান করেছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, এমন চরিত্রে অভিনয় করলে তাঁর কেরিয়ারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে সেই পরামর্শে পিছিয়ে যাননি অভিনেত্রী। বিপাশা বলেন,’আমি একজন প্রাপ্তবয়স্ক। এটি একটি প্রেমের গল্প। এটি প্রাপ্তবয়স্কদের ছবি হিসেবেই তৈরি করা হয়েছে। এটি শিশুদের জন্য নয়।’ সোনিয়ার চরিত্রের বিভিন্ন দিকগুলিও তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। তাই ঝুঁকি থাকলেও ছবিটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ‘জিসম’ মুক্তির পর অবশ্য ছবিটিই বিপাশার ইমেজে বড় পরিবর্তন এনে দেয়। সমুদ্রসৈকত, ওয়েভি চুল, গাঢ় কাজল, ব্রোঞ্জ টোনের ত্বক এবং সাদা পোশাক বিপাশার সেই নতুন লুক দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। তাঁর স্টাইল এবং পর্দার উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করে।  

আরও পড়ুন: ‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

অভিনেত্রীর মতে, শুধু নিজের জন্য নতুন ধরনের চরিত্র বেছে নেওয়াই নয়, এই ছবির পর বলিউডে নারী চরিত্র এবং অভিনেত্রীদের পর্দায় উপস্থাপনের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন এসেছিল। যে ধরনের চরিত্র নিয়ে তাঁকে একসময় সতর্ক করা হয়েছিল, শেষ পর্যন্ত সেটিই তাঁর কেরিয়ারের অন্যতম স্মরণীয় কাজ হয়ে ওঠে। বর্তমানে অবশ্য অভিনয় থেকে বেশ কিছুটা দূরে রয়েছেন বিপাশা। আপাতত তাঁর মূল ব্যস্ততা মেয়ে দেবীকে ঘিরে। দীর্ঘদিন বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘অ্যালোন’ ছিল তাঁর শেষ ছবি। এরপর ২০২০ সালে ‘ডেঞ্জারাস’ নামের একটি ক্রাইম-থ্রিলার ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি। তবে ‘জিসম’-এর সোনিয়া চরিত্র এখনও বিপাশার কেরিয়ারের অন্যতম আলোচিত অধ্যায়। যে ছবি নিয়ে একসময় কেরিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা শুনতে হয়েছিল তাঁকে, সেটিই শেষ পর্যন্ত তাঁর পর্দার পরিচিতিতে এক নতুন মাত্রা যোগ করেছিল।

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

পানের বরজে ঢুকতেই ভয়ঙ্কর দৃশ্য…, ময়নায় হাত-পা বাঁধা মহিলার দেহ উদ্ধার

ফের নদিয়া সীমান্ত! গোপন অভিযান চালিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ আওয়ামী লীগের একাংশের, নিউটাউনের গোপন ডেরায় বৈঠক

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন