‘আইনশৃঙ্খলার বিষয়ে কোনও আপোষ করা হবে না’, তেলেগু শিল্পীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

তবে এদিন বৈঠকে রেভান্থ রেড্ডি আশ্বস্ত করেছেন, তিনি চলচ্চিত্র শিল্পের পাশেই আছেন। তবে তিনি আরও জানিয়েছেন, যাই হোক না কেন, আইনশৃঙ্খলার সঙ্গে আপোষ করবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: হায়দরাবাদের ‘পুষ্পা ২’ প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে দেখা করেছিলেন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় দিকপালরা। গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’। ছবি মুক্তির ঠিক আগের দিন ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে ছেলেকে বাঁচাতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামক এক ৩৫ বছর বয়সী মহিলা। এই ঘটনার পরে রেবতীর স্বামী থানায় অভিযোগ দায়ের করেন। এরপর ১৩ ডিসেম্বর ১১ নম্বর অভিযুক্ত হিসেবে সুপারস্টার আল্লু অর্জুন গ্রেফতার করা হয়েছিল। যদিও এক রাত থেকে অভিনেতা ৫০,০০০ বন্ডে জামিন পান। অভিযোগ, অভিনেতাকে একবার দেখার জন্যে সেদিন ভক্তের ভিড় উপচে পড়েছিল। তেমন নিরাপত্তা ব্যবস্থা তেমন ছিল না।

অভিনেতাকে সানরুফ থেকে ভক্তদের দিকে হাত নাড়িয়েছিলেন। আর তখনই বিশৃঙ্খলা দেখা দেয়। এবং মহিলা পদপিষ্ট হয়ে মারা যান, আর সন্তান আহত হয়। আল্লু অর্জুনকে নিয়ে বিতর্ক চলাকালীন বৃহস্পতিবার সকালে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে দেখা করেন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় দিকপালরা। যার মধ্যে রয়েছেন, তেলেগু মেগাস্টার চিরঞ্জীবী, আল্লু অরবিন্দ-সহ একাধিক তারকারা। তবে এদিন বৈঠকে রেভান্থ রেড্ডি আশ্বস্ত করেছেন, তিনি চলচ্চিত্র শিল্পের পাশেই আছেন। তবে তিনি আরও জানিয়েছেন, যাই হোক না কেন, আইনশৃঙ্খলার সঙ্গে আপোষ করবেন না। তারকাদের অবশ্যই ভক্তদের নিয়ন্ত্রণ করতে হবে। এদিন হায়দরাবাদের বাঞ্জারা হিলসের তেলেঙ্গানা রাজ্য পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল।

যেখানে টলিউডের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ছিলেন, তেলেঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের (এফডিসি) চেয়ারম্যান দিল রাজু, নাগার্জুন, বরুণ তেজ, সাই ধরম তেজ, কল্যাণ রাম, শিব বালাজি, আদাভি সেশ, নীতিন ভেঙ্কটেশ, কোরাতলা শিবা, অনিল রবিপুদি, কে রাঘবেন্দ্র রাও, প্রশান্ত ভার্মা, সাই রাজেশ এবং সুরেশ বাবু, কেএল নারায়ণ, দামোধর, আল্লু অরবিন্দ, বিভিএসএন প্রসাদ, চিন্না বাবু। এদিকে এই ঘটনায় গত মঙ্গলবার, অভিনেতা আল্লু অর্জুনকে হায়দরাবাদ পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল৷ ঘটনাটি নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এই ট্র্যাজেডির জন্য আল্লু অর্জুনকে দায়ী করেছেন।

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ