তাজমহলে ঢুকতে লাগবে করোনা পরীক্ষার শংসাপত্র

গত বছর করোনার চতুর্থ ঢেউয়ের সময়ে উত্তরপ্রদেশে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল করোনাভাইরাস।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আতঙ্কের নাম করোনাভাইরাস। আর ওই মারণ ভাইরাসের উত্তরপ্রদেশ সরকারকে এতটাই আতঙ্কগ্রস্ত করে দিয়েছে যে স্মৃতিসৌধ তাজমহলে প্রবেশের ক্ষেত্রে করোনা পরীক্ষার শংসাপত্র বাধ্যতামূলক করল যোগী প্রশাসন। তাজমহলে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য আগ্রা বিমানবন্দর ও আগ্রার দুটি রেল স্টেশনে করোনা পরীক্ষার কেন্দ্রও খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর।

গত বছর করোনার চতুর্থ ঢেউয়ের সময়ে উত্তরপ্রদেশে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল করোনাভাইরাস। অভিযোগ উঠেছিল, প্রকৃত মৃতের সংখ্যা ধামাচাপা দিতে হাজার-হাজার মৃতদেহকে গঙ্গা সহ বিভিন্ন নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। একাধিক শ্মশানে জ্বলেছিল গণচিতা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেআব্রু হয়ে গিয়েছিল যোগী রাজত্বে স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশা। যদিও মৃতদেহ গঙ্গায় ভাসানো নিয়ে নিজেদের দায়িত্ব ঝেড়ে ফেলেছিল উত্তরপ্রদেশ সরকার।

আগেরবারের গয়ংগচ্ছ মনোভাবের জন্য যে সমালোচনার মুখে পড়তে হয়েছিল, তার যাতে এবার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কোমর কষে নেমে পড়েছে উত্তরপ্রদেশের স্বাস্থ্য দফতর। ভিড় উপচে পড়তে পারে এমন বিশেষ পর্যটন কেন্দ্রের দিকে বাড়তি নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এ ক্ষেত্রে দেশ-বিদেশের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় তাজমহলকে ঘিরে বাড়তি সতর্কতা অবলম্বন করার পথে হাঁটা হয়েছে। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘তাজমহলে ঢোকার ক্ষেত্রে করোনা পরীক্ষার শংসাপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। ওই শংসাপত্র ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না সম্রাট শাজাহানের স্মৃতিবিজড়িত সৌধে। শহরের বিভিন্ন জায়গায় একাধিক পরীক্ষা কেন্দ্র খোলা হচ্ছে। পাশাপাশি আগ্রা বিমানবন্দরে এবং দুটি রেলস্টেশনেও করোনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।’

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?