জেলবন্দি কেজরিওয়াল, মুখ্যমন্ত্রীর বাসভবনে উঠল না জাতীয় পতাকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জেলবন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই স্বাধীনতা দিবসের দিন মুখ্যমন্ত্রীর বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন না স্ত্রী সুনীতা কেজরিওয়াল। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘ একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে কীভাবে  জেলে আটকে রাখতে পারে? এই একনায়কতন্ত্র হৃদয়ের দেশপ্রেমকে কীভাবে আটকে রাখতে পারে? সেইজন্য আজ মুখ্যমন্ত্রীর বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।‘

অন্যদিকে আম আদমি পার্টির মন্ত্রী অতিশী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, ‘স্বাধীনতা সংগ্রামীরা স্বপ্নেও ভাবেননি যে স্বাধীন ভারতে একদিন একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে মিথ্যা মামলায় ফাঁসানো  হবে  । সেইজন্য মাসের পর মাস জেলে রাখা হচ্ছে।‘ পাশাপাশি এদিন স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন আপ মন্ত্রী।

উল্লেখ্য, উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই মামলায় সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারক ন্যায় বিন্দু এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তড়িঘড়ি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আর্জি মেনে কেজরির জামিনের উপরে স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট। এরপরেই গত ২৬ জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত চত্বরেই আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। এরজেরে তিহারে থাকতে হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে ।

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের