বিজেপির বিরোধিতায় সরব হতে রাজ্যসভার সাংসদদের নির্দেশ নবীনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: ‘বন্ধুত্ব’ এখন অতীত। মোদি সরকারের দ্বিতীয় জমানায় বিভিন্ন বিল পাশের ক্ষেত্রে বিজেপি বান্ধব হয়েই আবির্ভূত হয়েছিলেন রাজ্যসভায় বিজু জনতা দলের সাংসদরা। সংখ্যাগরিষ্ঠ না হওয়া সত্বেও নবীন পট্টনায়কের সৌজন্যে একাধিক বিল পাশ করিয়ে নিয়েছিল মোদি সরকার। কিন্তু সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে ভরাডুবি ঘটতেই বিজেপি সম্পর্কে মোহভঙ্গ ঘটেছে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বন্ধুত্বের পরিবর্তে রাজ্যসভায় বিজেপি সরকারের কট্টর বিরোধিতা করার জন্য দলীয় সাংসদদের নির্দেশ দিয়েছেন নবীন পট্টনায়ক।

বর্তমানে রাজ্যসভায় বিজু জনতা দলের ৯ জন সাংসদ রয়েছেন। সোমবার ওই সাংসদদের সঙ্গে বৈঠকে বসেছিলেন দলের সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওই বৈঠকেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও ইস্যুতেই আর বিজেপি সরকারকে সমর্থন করা যাবে না। পরিবর্তে তীব্র বিরোধিতা করতে হবে। দেশ ও রাজ্যের স্বার্থকে বিশেষ গুরুত্ব দিতে হবে। জনস্বার্থ বিরোধী কোনও সিদ্ধান্ত নিলে সুর চড়াতে হবে।

বৈঠক শেষে বিজেডির রাজ্যসভা সাংসদ সুস্মিত পাত্র জানিয়েছেন, গত ১০ বছরে মোদি সরকারের জমানায় বঞ্চিত হয়েছে ওড়িশা। কয়লার রয়্যালিটির পরিবর্তনের দাবি জানালেও তাতে কর্ণপাত করা হয়নি। ফলে রাজ্যবাসী প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে। ওড়িশার মানুষের স্বার্থ বিঘ্নিত হয়, এমন কোনও সিদ্ধান্ত আর মানা হবে না। বিজেপিকে আর সমর্থন না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরং বিরোধিতা করা হবে।’

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড