উত্তর সিকিমে সেতু ভেঙে বিপর্যয়, আটকে বহু পর্যটক

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর সিকিমে ভয়াবহ ধসের ঘটনায় সদ্য নির্মিত একটি সেতুর অংশ ভেঙে পড়েছে। এর জেরে লাচেনের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আপাতত রাস্তা বন্ধ রেখে জোরকদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে। এলাকায় আটকে পড়েছেন বহু পর্যটক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরেই সিকিম ও উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টি, ঝড়ের পাশাপাশি ঘন ঘন তুষারপাতও হচ্ছে। তবে এই প্রতিকূল আবহাওয়ার সরাসরি প্রভাব সেতুর উপর পড়েছিল কি না, তা এখনও নিশ্চিত নয়।

উত্তর সিকিমের লাচেনের তাড়ামচু এলাকায় সম্প্রতি নির্মিত হয়েছিল এই সেতুটি, উদ্বোধন হয়েছিল গত ফেব্রুয়ারিতে। সেতুটি চালু হওয়ার পর স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের যাতায়াত অনেকটাই সহজ হয়েছিল। কিন্তু উদ্বোধনের এক মাসের মধ্যেই সেতুর একটি অংশ ধসে পড়ায় ফের বিপাকে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এর ফলে লাচেনের একটি বড় অংশ এখন কার্যত বিচ্ছিন্ন। চুংথাং থেকে লাচেনের দিকে যাওয়ার প্রধান সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই এলাকায় এখনও শতাধিক পর্যটক আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে তৎপর হয়েছে সেনা, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। বরফ সরিয়ে দ্রুত উদ্ধারকাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন: স্বরূপনগরে দুই বাংলাদেশি মহিলা সহ ভারতীয় দালাল পুলিশের জালে

সেতু ভেঙে পড়ার ঘটনার পর পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সিকিম প্রশাসন। রবিবারের এই বিপর্যয়ের পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান আবহাওয়ার কথা মাথায় রেখে উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকদের ধাপে ধাপে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে। আপাতত তাঁদের গ্যাংটকের দিকে নিয়ে আসাই প্রশাসনের অগ্রাধিকার। জানা গিয়েছে, সেতুর একটি অংশ ধসে গেলেও অবশিষ্ট অংশ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। তবুও পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, লাচুং থেকে ইয়াংথাং উপত্যকা এবং জিরো পয়েন্টের পথে যাতায়াত এখনও স্বাভাবিক রয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার তুষারপাতের জেরে সিকিমে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে উত্তর সিকিমে ভিড় বেশি। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রশাসন উদ্বিগ্ন। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল জানিয়েছেন, “ঠিক কত জন পর্যটক আটকে রয়েছেন, তার নির্দিষ্ট পরিসংখ্যান এখনও হাতে আসেনি। তবে আমাদের ধারণা, উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক উত্তর সিকিমে আটকে পড়েছেন। আমরা নিয়মিত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাঁদের নিরাপদে উদ্ধারের জন্য সব রকম চেষ্টা চালানো হচ্ছে।”

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেররা পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁজরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘কাজের বিনিময়ে শোয়ার প্রস্তাব’, নামী পরিচালকের কুকীর্তি ফাঁস ‘জেল ফেরৎ’ অভিনেত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

সস্তার উপাদানেই বাজিমাত! দুপুরের ভোজে বানান সুস্বাদু ডিমের পাতুরি

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা