হাসপাতাল নয়, গাছে স্যালাইন ঝুলিয়েই চলল রোগীর চিকিৎসা

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের সামনে এল হাসপাতালে বেহাল স্বাস্থ্য পরিষেবা। চিকিৎসা করাতে এসে হাসপাতালে বেড পেলেন না রোগীরা। শেষ পর্যন্ত হাসপাতালের বাইরেই চলল চিকিৎসা। স্বাস্থ্য পরিষেবার এই করুণ চিত্র ফুটে উঠল মহারাষ্ট্রে।

সম্প্রতি মহারাষ্ট্রের বুলধানাতে খাবারের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনশোরও বেশি মানুষ। এই তিনশো জনের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু। অসুস্থদের কাছেই একটি হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু সকলকে হাসপাতালের বেডে জায়গা দেওয়া সম্ভব হয়নি। অনেকেরই চিকিৎসা শুরু হয় হাসপাতালের বাইরে। এদের মধ্যে অনেককে স্যালাইন দিতেও হয়েছে। সেক্ষেত্রে গাছে স্যালাইনের বোতল ঝুলিয়ে তাঁদের চিকিৎসা করানো হয়। জানা গিয়েছে, গ্রামবাসীরা যখন অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতালে পৌঁছোন, তখন দেখা যায়, রোগীদের চিকিৎসা করার জন্য কোনও চিকিৎসক নেই। শেষ পর্যন্ত বাইরে থেকে চিকিৎসক নিয়ে এসে রোগীদের চিকিৎসা শুরু হয়। জানা গিয়েছে, এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুলধানার জেলাশাসক কিরণ পাতিল জানিয়েছেন, লোনারের সোমথানা গ্রামে বহু মানুষ প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। শুধু সোমথানা নয়, আশেপাশের খাপারক্ষেত গ্রাম থেকেও প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েন। তবে কী কারণে খাবারে বিষক্রিয়া তৈরি হল, তা খতিয়ে দেখা হবে।

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম