মিশনারিদের খ্রিস্টান ধর্মের প্রচার অসাংবিধানিক নয়, সুপ্রিম কোর্টকে জানাল তামিলনাডু্

তামিলনাড়ু সরকার সর্বোচ্চ আদালতকে বলেছে, ভারতের সংবিধানের ২৫ অনুচ্ছেদে (Article 25) প্রত্যেক নাগরিককে ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মিশনারিরা খ্রিস্টান ধর্ম প্রচার করলে তা বেআইনি নয়, সুপ্রিম কোর্টকে (Supreme Court) জানাল তামিলনাড়ু সরকার (Tamil Nadu government )। তামিলনাড়ু সরকার সর্বোচ্চ আদালতকে বলেছে, ভারতের সংবিধানের ২৫ অনুচ্ছেদে (Article 25) প্রত্যেক নাগরিককে ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়েছে।

সর্বোচ্চ আদালতে ডিএমকে সরকার বলেছে, ‘মিশনারিজদের খ্রিস্টান ধর্ম প্রচারের কাজকে আইনের পরিপন্থী হিসাবে দেখা যায় না। তবে তাদের ধর্ম প্রচারের কাজ যদি আইনশৃঙ্খলা, নৈতিকতা, স্বাস্থ্য এবং সংবিধানের পার্ট থ্রি’র অন্যান্য ধারার বিরুদ্ধে যায় সেক্ষেত্রে সিরিয়াসলি দেখতে হবে।’ ধর্মান্তকরণ নিয়ে বিজেপি নেতা আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায়ের (Ashwini Kumar Upadhyay) দায়ের করা মামলায় তামিলনাড়ু সরকার জানিয়েছে, রাজ্যে গত বহু বছর ধরে জোরপূর্বক ধর্মান্তরিত হওয়ার কোনও ঘটনা ঘটেনি। আবেদনকারীর অভিযোগগুলি হিন্দি বলয় এলাকার কয়েকটি ঘটনার সঙ্গে সম্পর্কিত।

তামিলনাড়ু সরকার আদালতে জানায়, একটি ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে, ভারতের প্রতিটি নাগরিকের ধর্মের স্বাধীনতার অধিকার রয়েছে অর্থাৎ যে কোনও ধর্ম অনুসরণ করার অধিকার রয়েছে। ডিএমকে সরকারের বক্তব্য,  সংবিধান প্রত্যেক নাগরিককে তাদের পছন্দের ধর্ম পালনের স্বাধীনতার নিশ্চয়তা দেয়। এই মৌলিক অধিকার অনুযায়ী, প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণভাবে তার ধর্ম পালন ও প্রচার করার সুযোগ রয়েছে। একটি নির্দিষ্ট ধর্মে বিশ্বাস রাখার অধিকার সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে শনাক্ত করা যেতে পারে এবং এটি একটি অলঙ্ঘনীয় অধিকার।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক