এনসিইআরটি’এর পাঠ্যপুস্তক থেকে ডারউইন তত্ত্ব বাদ দেওয়া হয়নি, দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

পাঠ্য পুস্তক থেকে ডারউইনের তত্ত্ব বাদ প্রসঙ্গে তিনি জানান, ‘এরকম কিছুই ঘটেনি।’

Share:

নিজস্ব প্রতিনিধি: এনসিইআরটি পাঠ্যপুস্তক (NCERT textbooks) থেকে চার্লস ডারউইনের (Charles Darwin’s theory) বিবর্তন তত্ত্ব বাদ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। পাঠ্য পুস্তক থেকে ডারউইনের তত্ত্ব বাদ প্রসঙ্গে তিনি জানান, ‘এরকম কিছুই ঘটেনি।’

মঙ্গলবার মহারাষ্ট্রের পুনে শহরের ভান্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউটে (Bhandarkar Oriental Research Institute) এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধান এ কথা বলেন। তাঁর কথায়, ‘আজকাল একটি বিতর্ক চলছে যে এনসিইআরটি এর বিজ্ঞানের বই থেকে ডারউইনের বিবর্তন তত্ত্ব মুছে ফেলা হয়েছে এবং পর্যায় সারণীটি বাদ দেওয়া হয়েছে, তবে আমি এখানে প্রকাশ্যে বলতে চাই যে এই ধরণের কিছুই ঘটেনি।’

ডারউইনের বিবর্তন তত্ত্ব সরিয়ে দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পরে, ধর্মেন্দ্র প্রধান বলেছিলেন, তিনি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) এর সঙ্গে কথা বলেছেন। উল্লেখ্য এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সুভাষ সরকার এই বিতর্ক প্রসঙ্গে জানিয়েছিলেন,এনসিইআরটির পাঠ্যসূচি থেকে ডারউইনের তত্ত্ব বাদ দেওয়া হয়নি। তিনি বলেন, যাঁরা দশম শ্রেণিতে পড়েন, তাঁদের এখনও পর্যন্ত সুযোগ রয়েছে এই তত্ত্ব পড়ার। ডারউইনেক তত্ত্ব দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচিতেও থাকছে বলে জানান তিনি।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ