এবার ট্রেনের টিকিট বাতিলেও জিএসটির বোঝা, নামমাত্র মূল্য ফেরত

টিকিট বাতিল করলে ক্রেতার কাছ থেকে এত দিন বাতিল-মূল্য বাবদ অর্থ নিত রেল। এ বার সেই মূল্যের উপর বসানো হবে জিএসটি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ট্রেনের টিকিট বাতিলেও জিএসটির বোঝা। জরুরি প্রয়োজনে টিকিট বাতিল করলে ক্রেতার কাছ থেকে এত দিন বাতিল-মূল্য বাবদ অর্থ নিত রেল। এ বার সেই মূল্যের উপর বসানো হবে জিএসটি। অর্থাৎ রেলকে বাতিলের মূল্য দেওয়ার পাশাপাশি সরকারকেও কর দিতে হবে টিকিট বাতিলকারীকে। যা তিনি টিকিট কাটার সময় ইতিমধ্যেই একবার দিয়েছেন। ফলে টিকিট বাতিলে এখন থেকে নামমাত্র মূল্য ফেরত পাবেন বাতিলকারীরা।

গত ৩ অগস্ট অর্থ মন্ত্রকের তরফে একটি সার্কুলার জারি করে এই ঘোষণা করা হয়েছে। সার্কুলারটি দিয়েছে অর্থ মন্ত্রালয়ের ট্যাক্স রিসার্চ ইউনিট। ওই সার্কুলারে ট্রেনের নিশ্চিত হওয়া টিকিট বাতিলের পাশাপাশি হোটেলে ঘর সংরক্ষণ বাতিলেও কর বসানোর কথা বলা হয়েছে। সেই সঙ্গে কেন এই কর নেওয়া হবে, তার কারণও ব্যাখ্যা করেছে অর্থমন্ত্রক। সার্কুলারে বলা হয়েছে, ট্রেনের টিকিট সংরক্ষণ আসলে একটি চুক্তি। যা পরিষেবা প্রদানকারী অর্থাৎ ভারতীয় রেল এবং তার গ্রাহকের মধ্যে সম্পাদিত হয়। যখন গ্রাহক সেই টিকিট বাতিল করেন, তখন হিসেব মতো তিনি চুক্তি ভাঙছেন। এই চুক্তিভঙ্গের মূল্য হিসাবেই গ্রাহকের থেকে রেল সামান্য অর্থ নেয়। অর্থ মন্ত্রক জানিয়েছে, যেহেতু রেলের নেওয়া এই বাতিল মূল্য পরিষেবা প্রদানকারীর সঙ্গে চুক্তিভঙ্গের কারণে হওয়া একটি লেনদেন, তাই এ ক্ষেত্রেও সরকারকে কর দিতে হবে। এই যুক্তিতেই টিকিট বাতিলের মূল্যের উপর পণ্য ও পরিষেবা কর বসানোর কথা বলা হয়েছে অর্থ মন্ত্রকের সার্কুলারে। পাশাপাশি জানানো হয়েছে, ট্রেনের টিকিট কাটার সময় যে হারে কর দিতে হত ক্রেতাকে, টিকিট বাতিল করার সময়েও সেই একই হারে কর দিতে হবে। উল্লেখ্য, এত দিন ট্রেনের টিকিট কাটার সময় ৫ শতাংশ কর দিতে হত। টিকিটের ভাড়ার উপর ৫ শতাংশ হারে বসত পণ্য এবং পরিষেবা কর। অর্থ মন্ত্রকের নতুন নিয়মে সেই টিকিট বাতিল করলেও বাতিল মূল্যের উপর আবার ৫ শতাংশ হারে জিএসটি দিতে হবে।

ধরা যাক, ভারতীয় রেলের এসি ফার্স্ট ক্লাসের টিকিট সফরের ৪৮ ঘণ্টা আগে বাতিল করলে ২৪০ টাকা মূল্য নেয় রেল। এই টিকিট সংরক্ষণের সময় ক্রেতাকে ৫ শতাংশ জিএসটি দিতে হয়। আবার বাতিল করার সময় ওই ২৪০ টাকার উপরে আরও ৫ শতাংশ জিএসটি দিতে হবে বাতিলকারীকে। একই নিয়ম বজায় থাকবে এসি টু-টায়ার বা থ্রি টায়ার বা সাধারণ স্লিপার শ্রেণির কামরার টিকিটেও। উল্লেখ্য, রেলের টিকিট সফরের আগে ১২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করা হলে টিকিটের মোট দামের ২৫ শতাংশ নেওয়া হয় বাতিল-মূল্য হিসাবে। এখন থেকে তারই উপর বসবে পণ্য পরিষেবা কর।

নাবালিকা মেয়েকে যৌন হেনস্থা বাবার! স্বামীকে খুন করে রেললাইনে দেহ ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা! পুণ্যার্থীদের পিষে দিল ধানবোঝাই ট্রাক, মৃত ১৩

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু প্রিয়া সমাদ্দারের, শোকস্তব্ধ নিউ ব্যারাকপুর

সংসারে অশান্তি ও আর্থিক সমস্যা? বাড়িতে এই ভুলগুলি এড়িয়ে চলুন

প্রেমে ভাঙন থেকে পকেটে টান! শুক্রের বক্রীতে বিপাকে পড়বেন কোন ৫ রাশির জাতকরা?

দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান? উৎসবের সময়ে দরজায় ঝোলান এই পাতাগুলি

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা