রাজ্যপালের গুণধর পুত্রের হাতে প্রহৃত রাজভবনের কর্মী! অভিযোগ ঘিরে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওড়িশার রাজভবনের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল  রাজ্যপাল রাঘব দাসের ছেলের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে ৭ জুলাই রাতে রাজ্যপালের ছেলে এবং আরও পাঁচজন রাজভবনের এক কর্মীকে মারধর করেছে। স্বাভাবিক ভাবেই রাজ্যপালের ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করতে নারাজ রাজভবন এবং ওড়িশার পুলিশ।

মারধরের অভিযোগটি করেন  রাজভবনে কর্মরত অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (এএসও)  বৈকুণ্ঠ প্রধান। তিনি দাবি করেছেন, ৭ জুলাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজভবন পরিদর্শনে আসেন। সেই সময় রাজ্যপালের ছেলে ললিত কুমার তাঁকে নৃশংসভাবে মারধর করেন। রাত পৌনে ১১টার দিকে এই মারধরের ঘটনা ঘটেছিল। বলা বাহুল্য, রথযাত্রা উৎসবে  যোগদান করতে  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৭ জুলাই বিকেল থেকে ৮ জুলাই সকাল পর্যন্ত পুরী রাজভবনে ছিলেন।

  বৈকুণ্ঠ প্রধান রাজ্যপালের মুখ্যসচিব আকাশ সিংকে লিখে  জানান, ৭ জুলাই  রাতে তিনি যখন অফিসে বসে ছিলেন, তখন ওড়িশার রাজ্যপালের ব্যক্তিগত রাঁধুনি আকাশ সিং সেখানে যান। আর বলেন ললিত কুমার তাঁর সঙ্গে দেখা করতে চান।এরপর বৈকুণ্ঠনাথ সেখানে গেলে ললিত কুমার  গালিগালাজ করা শুরু করে। শুধু তাই নয়  শারীরিকভাবে অত্যাচার চালায় রাজ্যপালের পুত্র। এই ঘটনার পর বৈকুণ্ঠ পালানোর চেষ্টা করলে ললিত কুমারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তারা বাধা দেয়। বৈকুণ্ঠনাথ প্রধানের অভিযোগে আরও জানান,  ঘটনাটি কারও সামনে প্রকাশ করলে ললিত কুমার তাঁকে খুনের হুমকি দিয়েছিলেন। তবে এই ঘটনা নিয়ে রাজ্যপালের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

প্রেমিককে খুনের পর গ্রাইন্ডারে দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা

যুদ্ধবিরতির চুক্তিতে সিলমোহর দিল ইজরায়েল ও হিজবুল্লাহ

তারকেশ্বরে আসছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাধিক কর্মসূচি

‘তুমি পাগল, আমি না থাকলে জেলে থাকতে’, নেতানিয়াহুর উপর চটে লাল ট্রাম্প

প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মন চাইছে? তাহলে জুনেই ঘুরে আসুন এই ৫ জায়গায়

জুন মাসেই দেশে লঞ্চ হতে পারে Redmi Turbo 5, জেনে নিন দুর্দান্ত ফিচার

Nothing Phone 3-এ মিলছে দেদার ছাড়, জেনে নিন নতুন দাম কত

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, কবে মিলবে মুক্তি?

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

১৫ হাজারের কমে পাওয়া যাচ্ছে Realme P4 Lite, জেনে নিন বিস্তারিত

পারিবারিক বিবাদের জেরে চলল এলোপাথাড়ি গুলি, হামলাকারী-সহ মৃত ৭

সুই‍ৎজারল্যান্ডে ভ্রমণে গিয়ে ট্রাফিক আইনভঙ্গ! দেড় লক্ষ জরিমানার নোটিশ পেলেন ভারতীয় পর্যটক