শপথ নেওয়ার পরদিনই মেজাজ হারালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভার অধ্যক্ষ পদে শপথ নেওয়ার পরদিনই মেজাজ হারালেন ওম বিড়লা। বৃহস্পতিবার শপথ নেওয়ার পর ‘জয় সংবিধান’ আওয়াজ তোলায় আপত্তি জানান লোকসভার অধ্যক্ষ। সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করেন কংগ্রেসের আরেক সাংসদ দীপেন্দ্র হুডা। এরপরই মেজাজ হারাতে দেখা যায় লোকসভার অধ্যক্ষকে। জানান, ‘কোথায় আপত্তি জানাতে হবে, কোথায় নয়, তা নিয়ে  আপনাদের পরামর্শ শুনতে চাই না।‘ উল্লেখ্য, বুধবার লোকসভার অধ্যক্ষ পদে শপথ নিয়েছিলেন ওম বিড়লা।

এদিন লোকসভায় সাংসদ পদে শপথবাক্য পাঠ করেন তিরুবনন্তপুরম থেকে নির্বাচিত শশী থারুর। শপথ গ্রহণের পর ‘জয় সংবিধান’ বলে আওয়াজ তোলেন থারুর। এরপর কংগ্রেস সাংসদ যখন শপথগ্রহণ শেষ করে চলে আসছিলেন, তখন অধ্যক্ষ ওম বিড়লা তাঁকে বলেন, ‘আপনি তো সংবিধানেরই শপথ নিচ্ছেন।‘ আসলে অধ্যক্ষ বুঝিয়ে দেন, তাহলে থারুরের জয় সংবিধান স্লোগান তোলার অর্থ কী? ওন বিড়লার এই টিপ্পনির পরই পাল্টা প্রতিক্রিয়া জানান দীপেন্দ্র হুড্ডা। নিজের জায়গা ছেড়ে বেরিয়ে এসে তিনি জানান, ‘এই বিষয়ে আপনার আপত্তি জানানোর কোনও প্রয়োজনীয়তা ছিল না, স্যার।‘

এই কথা শুনেই মেজাজ হারাতে দেখা যায় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে। তিনি জানান, ‘কোথায় আপত্তি জানাতে হবে আর কোথায় নয়, এই পরামর্শ আপনার কাছ থেকে নেব না, আপনি নিজের জায়গায় গিয়ে বসুন।‘ অধ্যক্ষের এই মন্তব্যে পরিপ্রেক্ষিতে কড়া বিরোধিতা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। তিনি জানিয়েছেন, এখন কী জয় সংবিধানও বলা যাবে না নাকি? একইসঙ্গে তিনি জানান, ‘সংসদে শাসক দল অসংসদীয় মন্তব্য করছেন, তখন আটকানো হচ্ছে না আর বিরোধীরা যখন জয় সংবিধান বলছেন তখন আপত্তি জানানো হচ্ছে।‘

উল্লেখ্য, এবারে শপথ গ্রহণের সময় সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। লোকসভা নির্বাচনের লড়াইয়ের সময়ও সংবিধান রক্ষারও ডাক দিয়েছিলেন এই কংগ্রেস নেতা।  

 

 

অবশেষে মহুয়া মৈত্রকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

‘দেশের ভবিষ্যতের লাঠি নয়, ভালবাসা প্রাপ্য’, সিজেপি-র আন্দোলনকে সমর্থন সোনু, স্বরা, রীতেশের

২১ জুলাইয়ের গুলি কাণ্ডে সব দোষীর শাস্তি চান শহিদ রতন মণ্ডলের স্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ নাবিকের মৃত্যুতে রুশ রাষ্ট্রদূতকে তলব ভারতের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

‘জানি আমাকে আবারও দেশদ্রোহী বলা হবে’, দিল্লিতে ককরোচদের আন্দোলনকে সমর্থন দিলজিতের

ট্রাম্পের নিশানায় এবার কানাডা, ৫০ শতাংশ শুল্ক আরোপ

প্রয়াত ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রথ টানতেই লাগে ঝটকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

২০ জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭