চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার মমতার সাহায্য চান ওমর, কোন সহায়তায় কাছাকাছি তৃণমূল–এনসি?‌

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআর আবহে অবিজেপি রাজ্যগুলির পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার তিনি বলেছেন, বিরোধী রাজ্যগুলি দখল করতেই এমন কাজ করছে কেন্দ্রীয় সরকার। বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসআইআর করা হচ্ছে ষড়যন্ত্র করে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার জম্মু–কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরাতে শাসকদল ন্যাশনাল কনফারেন্স (এনসি) বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা চান। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই সিদ্ধান্ত নিয়েছেন। আর তাই শীতকালীন অধিবেশনে ন্যাশনাল কনফারেন্সের সাংসদদের সবাইকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমন্বয় রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়াণের সঙ্গে একপ্রস্ত বৈঠক করেন ন্যাশনাল কনফারেন্সের রাজ্যসভার দলনেতা চৌধুরী মহম্মদ রমজান এবং নতুন দুই সাংসদ। তারপরই রমজান বলেছেন, ‘‌বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার নিয়মিত কথা হয়। তিনি আমাদের সংসদে মমতা দিদির দলের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে বলেছেন।’‌

অবিজেপি রাজ্যগুলির কাছে বাংলার মুখ্যমন্ত্রী এখন রোল মডেল। যিনি চোখে চোখ রেখে বিজেপির সঙ্গে লড়াই করে প্রত্যেক নির্বাচনে পরাজিত করেছেন। তার সঙ্গে ইন্ডিয়া জোটেও আছে তৃণমূল কংগ্রেস। তাই এখন রাজ্যের তকমা ফেরাতে তৃণমূলকেই পাশে চাইছে ন্যাশানাল কনফারেন্স। জম্মু–কাশ্মীরে পহেলগাঁও হামলার পর সেখানে পর্যটকের সংখ্যা কমে গিয়েছে। তাই বাঙালি পর্যটকরা যাতে ভূস্বর্গে যান তার জন্য উদ্যোগী হয়েছে এনসি। জম্মু–কাশ্মীরে অবশ্য কংগ্রেসের সমর্থনে সরকার চালাচ্ছে এনসি। এবার রাজ্যের তকমা ফিরে পাওয়ার ক্ষেত্রে কংগ্রেসের থেকে তৃণমূলের উপর বাড়তি ভরসা করছে ওমরের দল।

সংসদেও তৃণমূল বারবার ঝড় তুলে কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলেছে। সেটা বাকি বিরোধী দলগুলিও দেখতে পাচ্ছে। শীতকালীন অধিবেশনেও কেন্দ্রকে চাপে রেখেছে তৃণমূল। একশো দিনের কাজের বকেয়া টাকা থেকে শুরু করে তাড়াহুড়ো করে এসআইআর করা—সব নিয়েই সুর চড়িয়েছে তৃণমূল। সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই একশো দিনের কাজের টাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। যদিও এখনও তা পায়নি বাংলা। বাংলার বঞ্চনা নিয়ে এখন কেন্দ্রকে সংসদে চেপে ধরেছে তৃণমূল। আর এই আবহে ওমর আবদুল্লার দলের পক্ষ থেকে তৃণমূলের কাছাকাছি আসা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ