ভোট রাজ্যে নেই ‘ভারত জোড়ো’ যাত্রা, রাহুলকে কটাক্ষ অনুরাগের

‘ভারত জোড়ো’ যাত্রা একাধিক রাজ্যে ঢুকলেও ঢুকছে না হিমাচল প্রদেশ ও গুজরাতে। বিষয়টিকে ‘উদ্ভট’ বলে বর্ণনা করে অনুরাগ ঠাকুর রাহুলকে কটাক্ষ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণের কন্যাকুমারী থেকে ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। এই যাত্রা একাধিক রাজ্যে ঢুকলেও ঢুকছে না দুই ভোট রাজ্য হিমাচল প্রদেশ ও গুজরাতে। বিষয়টিকে ‘উদ্ভট’ বলে বর্ণনা করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর রাহুলকে কটাক্ষ করেন।

ঢাক ঢোল পিটিয়ে ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। দক্ষিণের রাজ্যগুলি ঘুরে এই যাত্রা বর্তমানে মহারাষ্ট্রে। আগামিকাল তা মধ্যপ্রেদেশে ঢোকার কথা। অন্য অনেক রাজ্য ঘুরলেও এ যাত্রায় গুজরাত আর হিমাচলে ঢুকছেন না সোনিয়ার পুত্র। যা নিয়ে তাঁকে বিঁধতে ছাড়ছে না বিজেপি। এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘রাহুল জানেন এই দুই রাজ্যে কংগ্রেসের পরাজয় নিশ্চিত, তাই তিনি ভারত জোড়ো যাত্রা নিয়ে গুজরাত ও হিমাচলে ঢোকেননি’। গান্ধী পরিবারকে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘ভোটে হারার পর সব দায় দলের নতুন সভাপতি (মল্লিকার্জুন খাড়গে) ও রাজ্য সভাপতির ঘাড়ে চাপানো হবে, যাতে ফার্স্ট ফ্যামিলির (গান্ধী পরিবার) দিকে কেউ আঙুল না তোলে’।

‘ভারত জোড়ো’ যাত্রার সমালোচনা করে অনুরাগ বলেন, ‘যারা দেশকে ভাঙতে চায় তারাই ভারত জোড়ো যাত্রায় যোগ দিচ্ছেন। গুজরাতের মানুষ অখন্ডততায় বিশ্বাস করেন। তাই তাঁরা নরেন্দ্র মোদি ও ডাবল ইঞ্জিন সরকারের উপর ভরসা রাখবেন’। কংগ্রেস ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে, তাই কোথাও তাদের দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?