Agnipath Protest: রণক্ষেত্র তেলেঙ্গানা, পুলিশের গুলিতে হত এক বিক্ষোভকারী

শুক্রবার সকালে সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢুকে একের পর এক ট্রেনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: সেনাবাহিনীতে নিয়োগের নয়া প্রকল্প ‘অগ্নিপথ’ (Agnipath) এর প্রতিবাদে বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নিয়েছে তেলেঙ্গানার (Telengana) সেকেন্দ্রাবাদ (Secundrabad)। শুক্রবার সকালে সেকেন্দ্রাবাদ (Secunderabad Railway Station) স্টেশনে ঢুকে একের পর এক ট্রেনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা (Protesters)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে হয় পুলিশকে (Rail Police)। গুলিতে এক বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও ১৫ জন। 

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে নয়টা নাগাদ  ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় সেকেন্দ্রাবাদ (Secunderabad)  স্টেশনে ঢুকে রেললাইনের উপরে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন প্রায় সাড়ে তিনশো বিক্ষোভকারীরা। স্টেশন চত্বরে থাকা রেলের বিভিন্ন অফিস ভাঙচুর করার পাশাপাশি ইস্ট কোস্ট এক্সপ্রেস (East-Coast Express), অজন্তা এক্সপ্রেস (Ajanta Express) ও রাজকোট এক্সপ্রেসে (Rajkot Express)  আচমকা আগুন ধরিয়ে দেয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই প্রাণ বাঁচাতে ট্রেন থেকে লাফিয়ে পড়েন। পরিস্থিতি সামলাতে হাজির হয় রেল পুলিশের (Rail Police) বিশাল বাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন পুলিশ কর্মীরা। এর পরেই লাঠি চালাতে শুরু করে পুলিশ। প্রতিরোধ গড়তে পুলিশকে লক্ষ্য করে পাল্টা পাথর ছোড়ে বিক্পষোভকারীরা। নিমিষেই রণক্ষেত্রের চেহারা নেয় সেকেন্দ্রাবাদ (Secunderabad) স্টেশন চত্বর।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও বিক্ষোভকারীদের হঠাতে গুলি চালায় রেল পুলিশ। গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হন আরও ১৫ বিক্ষোভকারী। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন রেল পুলিশের এক শীর্ষ কর্তা। বিক্ষোভের জেরে মোট ৭১টি ট্রেন বাতিল করা হয়েছে। 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর